কলকাতা: আসছে নতুন সিনেমা, নতুন গল্প। গৌতম দাস (Gautam Das), রজতাভ দত্ত (Rajatava Dutta) ও যুধাজিৎ সরকারকে (Judhajit Sarkar) নিয়ে আসছে নতুন সিনেমা, ‘শিকারী’। সত্যজিৎ দাসের পরিচালনায় আসছে সারভাইভাল রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার এই ছবিটি। আর এই সিনেমার হাত ধরেই বাংলা ছবিতে প্রথমবার কাজ করছেন অসমের অভিনেত্রী আইমি গগৈ। প্রকৃতির নির্জন সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা অপরাধের অন্ধকার জগৎ, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা, অস্তিত্ব রক্ষার লড়াই এবং প্রতিশোধের আগুন… এই সমস্ত উপাদানকে এক সুতোয় বেঁধে বড়পর্দায় আসতে চলেছে নতুন বাংলা ছবি ‘শিকারী। যেখানে প্রতিটি মুহূর্তে বদলে যেতে পারে শিকারি ও শিকারের পরিচয়, তেমনই একটা গল্প তুলে ধরবে এই সিনেমা। অ্যাকশন থ্রিলার এই ছবিতে রয়েছে অন্যান্য আরও আকর্ষণীয় উপাদান।

কিসের ভিত্তিতে তৈরি হচ্ছে নতুন সিনেমার গল্প?

ম্যাড ফ্রেমস্ এর পরিবেশনায় ও অংশু সা এর প্রযোজনায় প্রথম ছবি ‘শিকারী’-র কেন্দ্রীয় চরিত্র, শুভ্র সেনের ভূমিকায় অভিনয় করছেন গৌতম দাস। এর আগে দর্শক তাঁকে প্রয়াত অরুণ রায় পরিচালিত ‘এগারো’ ছবিটি দেখেছেন। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অসমের অভিনেত্রী আইমি গগৈ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত এবং যুধাজিৎ সরকার। চার অভিনেতার ভিন্নধর্মী চরিত্র ও অভিনয়ের মেলবন্ধনে ছবিটি দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে এক টানটান উত্তেজনার গল্প। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক বলছেন, ”শিকারী’ আমার কাছে শুধুমাত্র একটি অ্যাকশন বা প্রতিশোধমূলক থ্রিলার নয়। এটি মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই, প্রতিশোধের আগুন এবং প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে এক অসম সাহসী লড়াইয়ের গল্প। বাংলা সিনেমায় অ্যাকশন, অপরাধ এবং প্রতিশোধের গল্প আগেও তৈরি হয়েছে। তবে বেঁচে থাকার লড়াই, প্রতিশোধ এবং উচ্চমাত্রার অ্যাকশন.. এই তিনটি বিষয়কে একসঙ্গে নিয়ে একটি পূর্ণাঙ্গ সিনেম্যাটিক অভিজ্ঞতা তৈরি করাই তাঁর মূল লক্ষ্য। সমুদ্রতট, নির্জন উপকূল এবং প্রকৃতির রুক্ষ পরিবেশকে ছবিতে শুধুমাত্র গল্পের পটভূমি হিসেবে নয়, বরং গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। পরিচালকের বিশ্বাস, ‘শিকারী’ বাংলা সিনেমায় সারভাইভাল রিভেঞ্জ অ্যাকশন থ্রিলারের একটি নতুন অধ্যায় তৈরি করার সাহসী প্রচেষ্টা হতে চলেছে। তাঁর কথায়, ‘এটি শুধু শিকারির গল্প নয়, কখনও কখনও শিকারও যে শিকারিকে হারিয়ে দিতে পারে—’শিকারী’ সেই গল্পই বলবে।’

 

আরও পড়ুন: Hoichoi Web Series: বিবাহবন্ধনে বাঁধা পড়বেন বিক্রম আর রূপসা! সঙ্গে মোহনবাঁশীর রহস্য, আসছে নতুন গল্প

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *