নয়াদিল্লি: দীর্ঘ জল্পনা-কল্পনার পরে অবসান ঘটেছে। আইপিএলের রিটেনশন ডেডলাইন ডেতেই এক কিংবদন্তির ক্রিকেট কেরিয়ারের যবনিতা পতন ঘটল। খেলোয়াড় হিসাবে ক্রিকেটকে বিদায় জানালেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। জানিয়ে দেওয়া তিনি এবার থেকে ক্রিকেটার হিসাবে সিএসকের হয়ে মাঠে নামবেন না।

ধোনির হলুদ ব্রিগেডের মেন্টরের দায়িত্ব পেলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বছর ছয়েক আগেই তিনি অবসর নিয়েছিলেন। এবার আইপিএল থেকেও সরে দাঁড়ানোয় ক্রিকেটার ধোনির কেরিয়ার শেষ হল। তাঁর অবসরে স্বাভাবিকভাবেই আবেগে ভাসছে ক্রিকেটমহল। তাঁর সতীর্থ থেকে প্রতিপক্ষ, সকলেই ধোনিকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। স্মৃতির সাগরে ডুব দিলেন ‘মাস্টার ব্লাস্টার’, একেবারে ধোনির কেরিয়ারের শুরুর দিকে কথা মনে করিয়ে তিনি স্মৃতিচারণা করেন।    

আরও পড়ুন:- অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও

নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, ‘আমরা এখন মনে আছে বাংলাদেশে এমএসকে ব্যাট করতে দেখে আমি সৌরভকে বলেছিলাম যে ওই পাওয়ার হিটিংয়ের মধ্যেও একটা বিশেষত্ব রয়েছে। ওর মধ্যে এক বিশেষ প্রতিভা, এক বিশেষ উপহার ছিল এবং কী ওর সফরটা কী দারুণই না ছিল। তোমার সঙ্গে সাজঘর ভাগ করা এবং ভারতীয় ক্রিকেটের বেশ কিছু স্মরণীয় মুহূর্তে তোমার সঙ্গে কাটানোটা দারুণ আনন্দের ছিল। আমার বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই এবং তুমি সত্যি বলতে আমরা কল্পনাকে ছাপিয়ে গিয়ে আরও অনেক বেশি সাফল্য পেয়েছ। তুমি ভারতীয় ক্রিকেটকে নিজের সেরাটা দিয়েছ এবং তোমার সফরের সঙ্গী হতে পারাটাও দারুণ ছিল। ভাল খেলেছ এমএস!’ 

 

ক্রিকেটার ধোনির কেরিয়ার শেষ, এবার অপেক্ষা মেন্টর মাহি সিএসকের হয়ে কী করতে পারেন, সেটা দেখার। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *