PM Narendra Modi Meeting: চেনা মন্ত্রীদের মুখ বদলে যাবে আগামী সপ্তাহেই? মোদীর বৈঠকের পরই আরও জল্পনা

ফাইল চিত্র।Image Credit: PTI

 নয়া দিল্লি: বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র বাসভবনে বৈঠক নিয়ে জোর জল্পনা। কী আলোচনা হল অমিত শাহ (Amit Shah), নীতিন নবীনের (Nitin Nabin) সঙ্গে প্রধানমন্ত্রীর, তা নিয়েই চারিদিকে গুঞ্জন। সংসদের বিশেষ অধিবেশন নাকি বড় কোনও রদবদল হতে চলেছে মন্ত্রিসভায়?

গতকাল, বুধবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং কার্যনির্বাহী সম্পাদক বিএল সন্তোষ। দীর্ঘক্ষণ ধরে তাদের বৈঠক চলে। এই বৈঠক ঘিরেই তুঙ্গে জল্পনা।মন্ত্রিসভায় রদবদল কি অবশ্যম্ভাবী? নাকি সংসদের বিশেষ অধিবেশনের স্ট্র্যাটেজি ঠিক করতেই কি বৈঠক?একাধিক সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা।

প্রসঙ্গত, গতকালই কেন্দ্রীয় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা অর্থাৎ কাউন্সিল অব মিনিস্টারসের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, মন্ত্রক ভিত্তিক কাজের পারফর্মেন্সের রিপোর্ট কার্ড নিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রীদের কাজের খতিয়ান দেখে, একাধিক নির্দেশও দিয়েছেন।

আগামী ২৭-২৮ নভেম্বর হরিয়ানার সুরজকুন্ডে বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের ন্যাশনাল ওয়ার্কশপ হতে চলেছে। নীতিন নবীনের নেতৃত্বে কেন্দ্রীয় সংগঠনের নেতৃত্বকে কাজ এবং আগামী লক্ষ্য সম্পর্কে অবহিত করতেই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ফলে আগামী সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হবে কিনা তা নিয়ে জল্পনা।

এদিকে আগামী সপ্তাহেই মহিলা আসন সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস বিল পাস করাতে পার্লামেন্টে স্পেশাল সেশন হওয়ার সম্ভাবনা। সে ক্ষেত্রে সংসদের দুই তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত করার রণকৌশল চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *