নয়াদিল্লি: বৈধ ইনস্যুব়্যান্স ছাড়া গাড়ি নিয়ে টোল প্লাজা পেরোতে গেলে এবার মোটা টাকা জরিমানা দিতে হতে পারে। ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ এমনই ভাবনাচিন্তা করছে। বিশেষ প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে এই মুহূর্তে। টোলপ্লাজাগুলিতে ওই প্রযুক্তি বসানোর পরিকল্পনা রয়েছে, যাতে ইনস্যুব়্যান্স না থাকা গাড়িগুলিকে চিহ্নিত করে জরিমানা আদায় করা যায়। (Vehical Insurance)

কী ভাবে কাজ করবে ওই প্রযুক্তি? জানা গিয়েছে, বৈধ ইনস্যুব়্যান্স না থাকা গাড়িগুলিকে টোলপ্লাজার গেটেই চিহ্নিত করবে ওই প্রযুক্তি। গাড়ির নম্বর প্লেট দেখে ‘Vahan’ ডেটাবেসে মজুত তথ্য মিলিয়ে নেবে। দেখা হবে থার্ড পার্টি ইনস্যুব়্যান্স আছে কি না। যদি দেখা যায়, ইনস্যুব়্যান্স নেই, বা ইনস্যুব়্যান্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, কয়েক মিনিটের মধ্যেই SMS পৌঁছবে গাড়ির মালিকের কাছে। (Motor Vehicles Act)

SMS-এ গাড়ির রেজিস্ট্রেশন নম্বর থাকবে। কোন সময়, কোন টোলপ্লাজা পেরনো হয়, থাকবে সেই তথ্যও। ইনস্য়ুব়্যান্সের মেয়াদ কবে পেরিয়েছে, থাকবে তার উল্লেখও। মোটরযান আইনের আওতায় গাড়ির চালককে ইনস্যুব়্যান্স নবীকরণের পরামর্শ দেওয়া হবে। তার পরও যদি ইনস্যুব়্যান্সের নবীকরণ না হয়, সেক্ষেত্রে মোটা টাকা জরিমানা করা হবে গাড়ির মালিককে। 

১৯৮৮ সালের মোটরযান আইনের ১৯৬ ধারা অনুযায়ী, থার্ড পার্টি ইনস্যুব়্যান্স ছাড়া গাড়ি নিয়ে বেরনো শাস্তিযোগ্য অপরাধ। কত বার আইন লঙ্ঘন করছেন গাড়ির মালিক, তার উপর নির্ভর করে জরিমানার অঙ্ক। যেমন-

  • প্রথমবার নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে গাড়ির মূল ইনস্যুব়্যান্সে প্রিমিয়ামের তিন গুণ অর্থ অথবা ৫০০০ টাকা, যেটি বেশি হবে, তা দিতে হবে জরিমানা হিসেবে। 
  • একাধিক বার নিয়ম লঙ্ঘন করলে গাড়ির মূল ইনস্যুব়্যান্স প্রিমিয়ামের পাঁচ গুণ বেশি অর্থ অথবা ১০০০০ টাকা, যেটি বেশি হবে, তা মেটাতে হবে।
  • অর্থাৎ বৈধ ইনস্যুব়্যান্স ছাড়া গাড়ি নিয়ে টোলপ্লাজা পেরোলে ১০০০০ টাকার বেশি জরিমানা চাপতে চাপতে পারে ঘাড়ে। তবে ফোনে SMS ঢোকা মানেই জরিমানা দিতে হবে এমন নয়। প্রথমে সতর্ক করা হবে গাড়ির মালিককে। তার পরও ইনস্যুব়্যান্সের পুনর্নবীকরণ না হলে, জরিমানা করা হবে। 

আরও পড়ুন: TATA পরিবারেও কি দ্বন্দ্ব, সৎ ভাই নোয়েলের বিরুদ্ধে চিঠি লিখলেন রতন টাটার অনুজ জিমি? টানাপোড়েন চরমে

এই মুহূর্তে দিল্লির মুন্ডকা টোলপ্লাজায় পরীক্ষানিরীক্ষা চলছে প্রযুক্তিটি নিয়ে। পরীক্ষানিরীক্ষা সফল হলে দেশের সব টোলপ্লাজায় বসানো হবে ওই প্রযুক্তি। দিল্লি সূত্রে খবর, গাড়ির ইনস্যুব়্যান্স না থাকলে আইনি সমস্যার পাশাপাশি, অর্থনৈতিক সমস্যাও দেখা দেয়। দুর্ঘটনার কবলে পড়লে চিকিৎসার খরচ মেটাতে সমস্যা হয়, মৃত্যুতে মেলে না ক্ষতিপূরণ। গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও বেরিয়ে যায় অনেক টাকা। তাই ইনস্যুব়্যান্সের উপর জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *