রাওয়ালপিণ্ডি: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এক লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান ক্রিকেট দল(Pakistan Cricket Team)। রাওয়ালপিণ্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল এশিয়ার এই দুই দেশ। ম্য়াচের তৃতীয় দিন পর্যন্ত পাক বোলাররা এত বেশ নো বল করেছেন, যে তা এক রেকর্ড হয়ে গিয়েছে। চলতি বছরে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি নো বল করার লজ্জার রেকর্ড গড়েছেন পাক বোলাররা। এই তালিকায় শীর্ষে পাকিস্তান এখন।

এই বছরে মোট ৯টি টেস্ট ম্য়াচ খেলেছে পাকিস্তান ক্রিকেট দল। আর এই ৯ ম্য়াচে মোট ১০৬টি নো বল করেছেন দলের বোলাররা। ৫৪টি নো বল নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, অর্থাৎ পাকিস্তানের নো-বলের সংখ্যা বাংলাদেশের প্রায় দ্বিগুণ। এই পরিসংখ্যান দলটির বোলিং শৃঙ্খলার উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে ও তাদের পারফরম্যান্সকে প্রশ্নের মুখে ফেলেছে। বোলারদের নো বল এত বেশি হওয়া সত্ত্বেও পাক দলকে চাপের মুখে পড়তে হয়নি। কারণ শ্রীলঙ্কা মাত্র ৯৮ রানে অল আউট হয়ে গিয়েছিল। মহম্মদ আব্বাস, রাজাউল্লাহ ও আমের জামাল প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন। শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ যখন পাকিস্তানি বোলিং আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিল, তখন সাকিব খানও একটি উইকেট নিয়ে অবদান রাখেন।

জবাবে পাকিস্তান ব্যাটিংয়ে শক্তিশালী জবাব দিয়ে প্রথম ইনিংসে ৩২৫ রান বোর্ডে তুলে নেয় ও ২২৭ রানের বড় লিড নেয়। উইকেটরক্ষক ব্যাটার গাজি ঘোরি চারটি বাউন্ডারিসহ সর্বোচ্চ ৫৪ রান করেন। ওপেনার আজান আওয়াইস ৪৭ ও তাইয়েব আরিফ ৪৬ রানের ইনিংস খেলেন। উভয় ব্যাটারই নিজেদের ইনিংসে ৬টি করে বাউন্ডারি হাঁকান। এই ম্য়াচটি টেস্ট সিরিজের শেষ ম্য়াচ। প্রথম টেস্টটি ড্র হয়েছিল। তাই এই ম্য়াচ কে জেতে, তার ওপরই সিরিজের ভাগ্য নির্ধারণ করবে। 

 

উল্লেখ্য, টেস্ট সিরিজের আগে পাকিস্তান-শ্রীলঙ্কা তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হয়েছিল। প্রথম ম্যাচে ৪ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৮২ রানে জিতে পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নেয়। শেষ টি টোয়েন্টিতে ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ এড়িয়েছিল।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *