ওয়েলিংটন: ৭০ রানে আধা দল সাজঘরে ফিরে গিয়েছিল। তবে তারপরেই হেনরি নিকোলস (Henry Nicholls) এবং গ্লেন ফিলিপ্সের (Glenn Phillips) অনবদ্য পার্টনারশিপের জেরে পাল্টা লড়াই শুরু হয় এবং সেই সুবাদেই প্রথম ইনিংসে বেশ ভাল রান তুলল নিউজ়িল্যান্ড। ফিলিপ্স এবং নিকোলস, উভয়েই শতরান হাঁকানোর পাশাপাশি দ্বিশতরানের পার্টনারশিপ গড়েন। তবে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ভারতীয় বোলাররা কিউয়ি টেল এন্ডারদের খুব বেশি রান তুলতে দিলেন না। দ্বিতীয় সেশনে ঘণ্টাখানেকের আশেপাশেই পড়ল চার উইকেট। ৩৬৮ রানে অল আউট হল কিউয়িরা। ভারতের হয়ে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) সর্বোচ্চ চারটি উইকেট নিলেন। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *