কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে শেষ ক্যাপ্টেন্সি টাস্ককে কেন্দ্র করে ফের সরগরম গোটা হাউজ! এই সিজনের শেষ ক্যাপ্টেন্সি টাস্কের প্রতিযোগীরা ছিলেন, রাজবীর দে (Rajveer Dey), নিরঞ্জন মন্ডল (Niranjan Mondal), রণিতা দাস (Ranita Das) এবং সৌরভ দাস (Saurav Das)। এই টাস্কটিতে প্রত্যেক সদস্যঘরে ঘরের বিভিন্ন জায়গা থেকে পতাকা জড়ো করতে হবে নির্দিষ্ট বক্সে। টাস্কের শেষ পর্যন্ত যাঁর বাক্সে সবচেয়ে বেশি পতাকা থাকবে, তিনিই হবে বিগ বস বাংলা হাউজের শেষ ক্যাপ্টেন। তবে এই টাস্কে পারফর্ম করতে গিয়েই, বিগ বসের থেকে ‘লাস্ট ওয়ার্নিং’ পেলেন রাজবীর! এখানেই শেষ নয়, প্রতিযোগীদের ব্যবহার দেখে, মাঝ পথে টাস্ক বন্ধ করে দিতে বাধ্য হলেন ‘বিগ বস’।
বিগ বসের ঘরে বাতিল ক্যাপ্টেন্সি টাস্ক, শেষ সপ্তাহে ক্যাপ্টেন হলেন না কেউ!
বিগ বসের ঘরের শেষ টাস্কে কড়া নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র প্রতিযোগীরাই এই টাস্কে অংশগ্রহণ করতে পারবেন। প্রথমেই পতাকা সংগ্রহে ঝাঁপান সৌরভ এবং রাজবীর। নিরঞ্জন পতাকা নিয়ে এলেও, পরে তিনি পতাকা দিয়ে দেন সৌরভকে। কিন্তু পাউডার রুম থেকে সৌরভ যখন ২টি বাস্কেট থেকেই পতাকা নিয়ে নেন, তখন তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে আটকাতে চান রাজবীর। এর ফলে ছিঁড়ে যায় বেশ কিছু পতাকা। আঘাত লাগে সৌরভের। ভেঙে যায় পাউডার রুমের একটি কাচ, আঘাত লাগে রাজবীরেও। এর আগেই বিগ বসের বাড়ির আগের টাস্কে আহত হয়েছিলেন সৌরভ। তাঁর ক্ষতস্থান থেকে রক্ত পড়তে থাকে। এরপরে গার্ডেন এরিয়াতেও একে অপরের সঙ্গে রীতিমতো হাতাহাতি করতে দেখা যায়, সৌরভ এবং রাজবীরকে। এরপরে বিগ বস ঘোষণা করেন যে, রাজবীর যদি অন্য কোনও প্রতিযোগীকে আঘাত করেন তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এটা ‘লাস্ট ওয়ার্নি’ তাঁর জন্য।
এরপরে অবশ্য টাস্ক শেষ করার বাজ়ার বাজানো হয়নি বিগ বসের তরফ থেকে। ঘোষণা করা হয় যে, অতিরিক্ত হিংস্রতার কারণে এবং প্রতিযোগীরা আঘাতপ্রাপ্ত হচ্ছেন দেখে এই টাস্ক এখানেই বন্ধ করা হয় এবং বাতিল করা হয়। সেই কারণেই এই সপ্তাহে বিগ বসের ঘরে কেউ ক্যাপ্টেন হলেন না। বিগ বস সবাইকে ভর্ৎসনা করেই টাস্ক বন্ধ করেন এবং সবাইকে সাফ জানিয়ে দেন যে, একে অপরের সঙ্গে টাস্ক খেলতে গিয়ে তাঁরা ভুলে যাচ্ছেন, কোথায় থামতে হয়।
আরও পড়ুন: Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
