মেষ রাশি –
রবিবার মেষ রাশির জন্য দুর্দান্ত একটি দিন হবে। সন্তানদের সঙ্গে বন্ধুর মত আচরণ করুন। কোনও খারাপ আচরণ করবেন না। তাদেরকে নিয়ে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের কোনও সমস্যা উপেক্ষা করবেন না। আপনি কিছু সম্পত্তি কিনতে পারেন। বাড়ি বা গাড়ি কেনার জন্য দিনটি ভাল। বিনিয়োগ নিয়েও পরিকল্পনা করতে পারেন। আপনার শত্রুরা বন্ধুর ছদ্মবেশে থাকতে পারে,এর থেকে আপনাকে আজ সাবধান থাকতে হবে। এবং এই শত্রুদের শনাক্ত করতে হবে। কাজের প্রয়োজনে আপনাকে হঠাৎ কোনো ভ্রমণে যেতে হতে পারে, যা পরবর্তীতে উপকারী প্রমাণিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভাল কাটবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। যাদের বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছে আছে, তারা কোনও ভাল খবর পেতে পারেন।
বৃষ রাশি –
রবিবার বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য কিছুটা খারাপ দিন হবে। বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে। আপনার স্বাস্থ্যের প্রতি অবহেলা করা উচিত নয়। যা যা সমস্যা আছে, টা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ঠিক করার চেষ্টা করুন। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, যার ফলে তারা পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন না। আপনি বন্ধুদের সাথে আনন্দ করে কিছু সময় কাটাবেন। আপনি আপনার মায়ের কাছে কোনো বিষয় নিয়ে আবেদন করতে পারেন। আপনার শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেল হতে পারে, তবে পড়ে কেউ আপনার সঙ্গে এটি মিটমাট করতে আসতে পারেন। আপনি আপনার জীবনসঙ্গীকে নিয়ে চিন্তায় থাকতে পারেন, যা তাদের মন খারাপের কারণ হতে পারে। আর্থিক ক্ষেত্রে দিনটি ভাল নয়। বিপদে পড়ার সম্ভাবনা আছে।
মিথুন রাশি –
রবিবার মিথুন রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকার দিন। যারা অনলাইনে কাজ করেন, তারা প্রতারণার শিকার হতে পারেন। আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন, তবে আপনার সঙ্গীর উপর কড়া নজর রাখুন। আপনার বস কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়িয়ে দিতে পারেন। এছাড়াও আপনি বিলাসবহুল জিনিসপত্রে প্রচুর অর্থ ব্যয় করবেন, যা পরবর্তীতে আর্থিক ঘাটতির কারণ হতে পারে। আপনি যদি কোনো সম্পত্তির চুক্তি চূড়ান্ত করেন, তবে এর কাগজপত্রের প্রতি বিশেষ মনোযোগ দিন। অন্যথায় বিপদে পড়তে পারেন। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি ভাল নয়। ছোটখাটো জিনিস নিয়ে ঝামেলা হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
