মেষ রাশি – রবিবার মেষ রাশির জন্য দুর্দান্ত একটি দিন হবে। সন্তানদের সঙ্গে বন্ধুর মত আচরণ করুন। কোনও খারাপ আচরণ করবেন না। তাদেরকে নিয়ে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের কোনও সমস্যা উপেক্ষা করবেন না। আপনি কিছু সম্পত্তি কিনতে পারেন। বাড়ি বা গাড়ি কেনার জন্য দিনটি ভাল। বিনিয়োগ নিয়েও পরিকল্পনা করতে পারেন। কাজের প্রয়োজনে আপনাকে হঠাৎ কোনো ভ্রমণে যেতে হতে পারে, যা পরবর্তীতে উপকারী প্রমাণিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভাল কাটবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
সিংহ রাশি – রবিবার সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য একটি সুখের দিন হবে এবং পুরো দিনটা আনন্দে পরিপূর্ণ থাকবে। আপনারা একের পর এক সুসংবাদ শুনতে পাবেন। পুরনো বিবাদ মেটাতে কোনো বন্ধু আপনার সঙ্গে দেখা করতে আসতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসা বাড়বে। পরিবারের শান্তি বিরাজ করবে। যারা প্রেম করেন, তারা আগামীকাল তাদের সঙ্গীর কথায় বিচলিত হতে পারেন। যারা কর্মরত আছেন, তাদের কাজে গাফিলতি করা থেকে বিরত থাকা উচিত।
কন্যা রাশি – রবিবার কন্যারাশির জাতক-জাতিকারা আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন এবং প্রতিটি কাজ হাতে নিতে আগ্রহী থাকবেন। কর্মক্ষেত্রে আপনি নিজের এবং অন্যদের কাজ সহজেই সামলাতে পারবেন। আপনার বস আপনার দক্ষতার প্রশংসা করতে পারেন এবং আপনাকে পদোন্নতিও দিতে পারেন। আপনি যদি বাড়ি, দোকান বা অন্য কোনো সম্পত্তি কেনার কথা ভেবে থাকেন, তবে আপনার সেই ইচ্ছা পূরণ হবে। যারা সমাজসেবামূলক ক্ষেত্রে কাজ করেন, তাদের কাজে সতর্ক থাকতে হবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ। আটকে থাক অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।
বৃশ্চিক রাশি – রবিবার বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আয় বাড়ানোর প্রচেষ্টায় গতি আসবে। আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন, যা আপনার জন্য লাভজনক হবে, কিন্তু সম্পত্তি সংক্রান্ত যেকোনও বিবাদের জন্য অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শের প্রয়োজন হবে। আপনার বন্ধুদের সাথে চলমান কর্মসংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করার প্রয়োজন হতে পারে। বিদেশে বসবাসকারী কোনো আত্মীয়ের কাছ থেকে সুসংবাদের একটি ফোন আসতে পারে। কাজের প্রয়োজনে আপনাকে হঠাৎ কোনো ভ্রমণে যেতে হতে পারে, যা পরবর্তীতে উপকারী প্রমাণিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভাল কাটবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। আটকে থাক অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।
মীন রাশি – মীন রাশির জন্য রবিবার একটি ভালো দিন হবে। আপনি আপনার সম্পদ বৃদ্ধির প্রচেষ্টা আরও জোরদার করবেন, কিন্তু কোনো ভুল পথ বেছে নেওয়া থেকে বিরত থাকুন। অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন। আপনার পরিবার আপনার কথার সম্মান করবে, যা আপনাকে আনন্দ দেবে। পরিবারের কোনো সদস্যের বিয়ে চূড়ান্ত হতে পারে, যা একটি আনন্দময় পরিবেশ তৈরি করবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভাল কাটবে। কাউকে কোনও প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। কারণ, তা পূরণ করা কঠিন হতে পারে। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত সমস্যার কারণ হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
