নয়াদিল্লি: লাল বলের ক্রিকেটকে তিনি বিদায় জানিয়েছেন। অবশ্য সীমিত ওভারের ক্রিকেট এখনও খেলছেন। ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবার জীবনে নতুন ইনিংস শুরু করলেন।
ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তিনি। বর্তমান ক্রিকেটার হয়েও তিনি রাজনীতিতে পা রেখেছেন। চাহাল কয়েক দিন আগেই টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন, লাল বলের ক্রিকেটে আর নয়। তবে ওয়ান ডে এবং টি-২০ ফর্ম্যাটে এখনও তাঁকে পাওয়া যাবে। বিজেপি তাঁকে জাতীয় OBC মোর্চার নতুন কার্যকমিটিতে স্পেশাল ইনভাইটি হিসেবে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছে।
ভারতীয় জনতা পার্টি জাতীয় OBC মোর্চার নতুন কার্যকমিটিতে বিভিন্ন রাজ্য থেকে একাধিক ব্যক্তিকে বিভিন্ন দায়িত্ব দিয়েছে। এই তালিকায় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের নামও রয়েছে, যাঁকে দিল্লি প্রদেশ থেকে বিশেষ আমন্ত্রিত তালিকায় রাখা হয়েছে। তবে চাহাল কতদিন এই পদে থাকবেন, বা কতদিন এই দায়িত্ব সামলাবেন, তা নিয়ে কিছু স্পষ্ট করা হয়নি।
চাহালকে স্পেশাল ইনভাইটি করা হয়েছে। এই স্পেশাল ইনভাইটি কী? এরকম ব্যক্তিদের পার্টির নিয়মিত কার্যকরী বা পদাধিকারী পদে না থেকেও কার্যকরী কমিটির বৈঠক এবং সাংগঠনিক কার্যকলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। চাহাল এই ভূমিকায় থেকে কী দায়িত্ব সামলাবেন, তা নিয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। উল্লেখ্য, এই নিয়োগ করেছেন বিজেপির জাতীয় সভাপতি নীতীন নবীন।
भाजपा परिवार में मुझे स्थान व मान-सम्मान देने के लिए आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी, आदरणीय गृहमंत्री श्री अमित शाह जी, भाजपा राष्ट्रीय अध्यक्ष श्री नितिन नवीन जी व ओबीसी मोर्चा के राष्ट्रीय अध्यक्ष श्री अमरपाल मौर्य जी का हार्दिक आभार प्रकट करता हूँ।🙏🏻
— Yuzvendra Chahal (@yuzi_chahal) November 21, 2026
এখনও অবসর নেননি চাহাল
যুজবেন্দ্র চাহাল এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। তিনি কয়েক দিন আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন, তবে নিজেকে এখনও ওয়ান ডে এবং টি-২৯ দলে ফেরার জন্য প্রস্তুত রাখছেন। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ১৫২ ম্যাচ খেলে ২১৭ উইকেট নিয়েছেন। অন্যদিকে, ১৮৮ ম্যাচের আইপিএল কেরিয়ারে তিনি ২৩৩ উইকেট নিয়েছেন চাহাল। তবে ২০২৩ সালের পর আর কখনও টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি চাহাল।
আরও পড়ুন: ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
