মেষ রাশি –
রবিবার মেষ রাশির জন্য দুর্দান্ত একটি দিন হবে। সন্তানদের সঙ্গে বন্ধুর মত আচরণ করুন। কোনও খারাপ আচরণ করবেন না। তাদেরকে নিয়ে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের কোনও সমস্যা উপেক্ষা করবেন না। আপনি কিছু সম্পত্তি কিনতে পারেন। বাড়ি বা গাড়ি কেনার জন্য দিনটি ভাল। বিনিয়োগ নিয়েও পরিকল্পনা করতে পারেন। আপনার শত্রুরা বন্ধুর ছদ্মবেশে থাকতে পারে,এর থেকে আপনাকে আজ সাবধান থাকতে হবে। এবং এই শত্রুদের শনাক্ত করতে হবে। কাজের প্রয়োজনে আপনাকে হঠাৎ কোনো ভ্রমণে যেতে হতে পারে, যা পরবর্তীতে উপকারী প্রমাণিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভাল কাটবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। যাদের বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছে আছে, তারা কোনও ভাল খবর পেতে পারেন।
বৃষ রাশি –
রবিবার বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য কিছুটা খারাপ দিন হবে। বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে। আপনার স্বাস্থ্যের প্রতি অবহেলা করা উচিত নয়। যা যা সমস্যা আছে, টা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ঠিক করার চেষ্টা করুন। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, যার ফলে তারা পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন না। আপনি বন্ধুদের সাথে আনন্দ করে কিছু সময় কাটাবেন। আপনি আপনার মায়ের কাছে কোনো বিষয় নিয়ে আবেদন করতে পারেন। আপনার শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেল হতে পারে, তবে পড়ে কেউ আপনার সঙ্গে এটি মিটমাট করতে আসতে পারেন। আপনি আপনার জীবনসঙ্গীকে নিয়ে চিন্তায় থাকতে পারেন, যা তাদের মন খারাপের কারণ হতে পারে। আর্থিক ক্ষেত্রে দিনটি ভাল নয়। বিপদে পড়ার সম্ভাবনা আছে।
মিথুন রাশি –
রবিবার মিথুন রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকার দিন। যারা অনলাইনে কাজ করেন, তারা প্রতারণার শিকার হতে পারেন। আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন, তবে আপনার সঙ্গীর উপর কড়া নজর রাখুন। আপনার বস কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়িয়ে দিতে পারেন। এছাড়াও আপনি বিলাসবহুল জিনিসপত্রে প্রচুর অর্থ ব্যয় করবেন, যা পরবর্তীতে আর্থিক ঘাটতির কারণ হতে পারে। আপনি যদি কোনো সম্পত্তির চুক্তি চূড়ান্ত করেন, তবে এর কাগজপত্রের প্রতি বিশেষ মনোযোগ দিন। অন্যথায় বিপদে পড়তে পারেন। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি ভাল নয়। ছোটখাটো জিনিস নিয়ে ঝামেলা হতে পারে।
কর্কট রাশি –
রবিবার কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি কিছু ক্ষেত্রে বিভ্রান্তি নিয়ে আসবে। আপনাকে আপনার কাজের গতি বাড়াতে হবে, তবেই আপনি সময়মতো সমস্ত কাজ শেষ করতে পারবেন। চলমান পারিবারিক সমস্যাগুলি থেকে কিছুটা মুক্তি মিলবে এবং সেগুলি সমাধানের জন্য আপনাকে আপনার পিতামাতার সঙ্গে আলোচনা করতে হবে। যারা চাকরি করেন তারা সাবধান থাকুন। কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা করতে পারেন। পরিবারের কোনো সদস্য কাজের জন্য বাইরে থাকলে, তারা দেখা করতে আসতে পারেন। শিক্ষার্থীদের দিনটি মোটামুটি কাটবে। আর্থিক ক্ষেত্রে কিছুটা লাভবান হবেন, তবে সতর্ক থাকতে হবে বিনিয়োগের ক্ষেত্রে।
সিংহ রাশি –
রবিবার সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য একটি সুখের দিন হবে এবং পুরো দিনটা আনন্দে পরিপূর্ণ থাকবে। আপনারা একের পর এক সুসংবাদ শুনতে পাবেন। পুরনো বিবাদ মেটাতে কোনো বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারেন। আপনারা একটি বনভোজনের পরিকল্পনা করতে পারেন, যেখানে সবাই একত্রিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসা বাড়বে। পরিবারের শান্তি বিরাজ করবে। যারা প্রেম করেন, তারা আগামীকাল তাদের সঙ্গীর কথায় বিচলিত হতে পারেন। যারা কর্মরত আছেন, তাদের কাজে গাফিলতি করা থেকে বিরত থাকা উচিত।
কন্যা রাশি –
রবিবার কন্যারাশির জাতক-জাতিকারা আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন এবং প্রতিটি কাজ হাতে নিতে আগ্রহী থাকবেন। কর্মক্ষেত্রে আপনি নিজের এবং অন্যদের কাজ সহজেই সামলাতে পারবেন। আপনার বস আপনার দক্ষতার প্রশংসা করতে পারেন এবং আপনাকে পদোন্নতিও দিতে পারেন। আপনি যদি বাড়ি, দোকান বা অন্য কোনো সম্পত্তি কেনার কথা ভেবে থাকেন, তবে আপনার সেই ইচ্ছা পূরণ হবে। কোনো বিষয় নিয়ে আপনি আপনার জীবনসঙ্গীর ওপর বিরক্ত হতে পারেন। যারা সমাজসেবামূলক ক্ষেত্রে কাজ করেন, তাদের কাজে সতর্ক থাকতে হবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ। দূরে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আটকে থাক অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।
তুলা রাশি –
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য রবিবার একটি মিশ্র দিন হবে। চাকুরিজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। এর কারণে সমস্যায় পড়বেন আপনি। কাজের চাপের কারণে পরিকল্পনা করে রাখা কাজে বাধা সৃষ্টি হতে পারে। যে কোনও বিষয়ে আপনি আপনার জীবনসঙ্গীর কাছে সাহায্য চাইতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। আপনি পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কোনো সুসংবাদ শুনতে পারেন, কিন্তু কারো কোনো কথা আপনাকে আঘাত দিতে পারে। আপনার বাবার কাছ থেকে পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো। বিনিয়োগ ও সম্পত্তি কেনার ক্ষেত্রে কারোর পরামর্শ নিন।
বৃশ্চিক রাশি –
রবিবার বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আয় বাড়ানোর প্রচেষ্টায় গতি আসবে। আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন, যা আপনার জন্য লাভজনক হবে, কিন্তু সম্পত্তি সংক্রান্ত যেকোনও বিবাদের জন্য অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শের প্রয়োজন হবে। আপনার বন্ধুদের সাথে চলমান কর্মসংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করার প্রয়োজন হতে পারে। বিদেশে বসবাসকারী কোনো আত্মীয়ের কাছ থেকে সুসংবাদের একটি ফোন আসতে পারে। কাজের প্রয়োজনে আপনাকে হঠাৎ কোনো ভ্রমণে যেতে হতে পারে, যা পরবর্তীতে উপকারী প্রমাণিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভাল কাটবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। যাদের বিদেশে পড়তে যাওয়ার ইচ্ছে আছে, তারা কোনও ভাল খবর পেতে পারেন। আটকে থাক অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।
ধনু রাশি –
রবিবার ধনু রাশির জন্য কিছু নতুন সমস্যা দেখা দিতে পারে। কারণ পুরনো ব্যবসায়িক পরিকল্পনা থেকে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন অংশীদার হওয়া থেকে বিরত থাকুন। যদি কেউ পরামর্শ দেয়, তবে তা সতর্কতার সঙ্গে গ্রহণ করুন। জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা ও সহযোগিতার মনোভাব বজায় থাকবে। আপনার পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু আপনার জীবনসঙ্গীর সঙ্গে সমন্বয় আপনাকে সেগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে। আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু সুসংবাদ পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি মোটামুটি। যারা চাকরির জন্য পড়াশুনা করছেন, তাদের আরও কষ্ট করতে হবে।
মকর রাশি –
রবিবার মকর রাশির জাতক-জাতিকাদের জন্য মিশ্র ফল বয়ে আনবে। রবিবার আপনি যা কিছু করবেন তাতেই সাফল্য পাবেন। ঈর্ষা বা ঘৃণা করা পরিহার করুন, এটি আপনার জন্য ভাল নয়। প্রতিযোগিতার মনোভাব বজায় রাখুন। যারা রাজনৈতিক জীবন গড়তে চান, তাদের আশেপাশের লোকদের সম্পর্কে সতর্ক থাকা উচিত। কারণ, তারা আপনার কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। আপনার মা যদি কোনো শারীরিক অস্বস্তিতে ভুগে থাকেন, তবে সতর্কতা অবলম্বন করুন। মেয়ের প্রতি বিশেষ যত্ন নিন। পুরোনো লেনদেনগুলো সতর্কতার সঙ্গে পরিচালনা করা উচিত। অন্যথায়, সমস্যা বাড়তে পারে। লটারি কাটার সময় সাবধানতা অবলম্বন করুন।
কুম্ভ রাশি –
রবিবার কুম্ভ রাশির জাতক-জাতিকারা তাদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আনবেন, যা উপকারী হলেও কিছু অসুবিধাও সৃষ্টি করতে পারে। তারা তাদের বাড়ি সংস্কারের দিকেও মনোযোগ দেবেন, যার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। দিনটিতে সন্তানদের পড়াশুনাতে মনোযোগ বিক্ষিপ্ত হতে পারে, যা তাদের পড়াশোনার আরও বেশি ক্ষতি করতে পারে; তাদের কাউন্সেলিংয়ের প্রয়োজন হবে। গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন। দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ভ্রমণের সময় আপনি গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন, যা পরবর্তীকালে আপনাকে বড় আর্থিক সুবিধা দিতে পারে।
মীন রাশি –
মীন রাশির জন্য রবিবার একটি ভালো দিন হবে। আপনি আপনার সম্পদ বৃদ্ধির প্রচেষ্টা আরও জোরদার করবেন, কিন্তু কোনো ভুল পথ বেছে নেওয়া থেকে বিরত থাকুন। অন্যথায় বড় সমস্যায় পড়তে পারেন। আপনার পরিবার আপনার কথার সম্মান করবে, যা আপনাকে আনন্দ দেবে। পরিবারের কোনো সদস্যের বিয়ে চূড়ান্ত হতে পারে, যা একটি আনন্দময় পরিবেশ তৈরি করবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভাল কাটবে। কাউকে কোনও প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। কারণ, তা পূরণ করা কঠিন হতে পারে। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত সমস্যার কারণ হতে পারে। আর্থিক ক্ষেত্রেও সাবধানে সিদ্ধান্ত নিন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
