কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) বাড়িতে মাঝে মাঝেই আবেগের বিস্ফোরণ ঘটে। এই বাড়িতে যেমন বারে বারে ঝাগড়াঝাঁটি হয়েছে, সমস্যা তৈরি হয়েছে, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে.. তেমনই তৈরি হয়েছে বন্ধুত্বও। এই বাড়ি বন্ধুত্ব ভাঙাগড়ার খেলা দেখে এসেছে গত ৩ মাস ধরেই। সেই কথা এখন, শো-এর শেষ প্রান্তে এসে যখন হাউজমেটরা নিজেদের মধ্যে আলোচনা করেন.. তখন তাঁদেরও গলা বুজে আসে আবেগে। আর রবিবার বিগ বস পরিবারের বিভিন্ন হাসি-কান্নার মুহূর্ত একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরা হল বিগ বসের তরফ থেকে। তবে যে ভিডিও দেখে আবেগপ্রবণ হলেন, কখনও বা হাসলেন বাড়ির অন্যান্য সদস্যেরা.. তখন মাথা নিচু করে গোটা ভিডিওটা দেখলেনই না জিতু কমল (Jeetu Kamal)! সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Saurav Ganguly) জিতুর এই আচরণ নিয়ে প্রশ্ন করলে, কী বললেন তিনি?
বিগ বসের করা ভিডিও দেখলেনই না জিতু! প্রশ্নের মুখে..
বিগ বসের ঘরে এদিন যে ভিডিওটি চালানো হয়েছিল.. সেটি চলাকালীন গোটা সময়টাই মাথা নিচু করে বসে ছিলেন জিতু। সৃজলা তাঁকে বারে বারে বলার পরেও, মুখ তুলে ভিডিওটি দেখেননি জিতু। শেষ হওয়ার পরে সৌরভ গঙ্গোপাধ্যায় জিতুকে প্রশ্ন করেন, গোটা সময়টা তিনি কেন মাথা নিচু করে বসে রইলেন? কেন একবারও মুখ তুলে দেখলেন না? সৌরভ কড়া ভাষায় বলেন, এটা বিগ বসের ভয়ঙ্কর অপমান এবং এর উত্তর জিতুকে দিতেই হবে। এর উত্তরে জিতু জানান, তিনি ভীষণভাবে আবেগপ্রবণ। কারও সঙ্গে মিশতে পছন্দ করেন না। তিনি বলেন, একটি অন্ধকার ঘরে, তিনি এবং তাঁর ঈশ্বর থাকেন। এই খেলা শেষ হলে, তিনি সেখানেই ফিরে যাবেন। এই ধরণের ভিডিও দেখলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়বেন, দুর্বল হয়ে পড়বেন। সেই কারণেই ভিডিওটি দেখতে চান না জিতু।
এরপরে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, তিনি জিতুকে ‘বেনিফিট অফ ডাউট’ দিচ্ছেন। কিন্তু জিতুর এই ব্যবহারকে তিনি ভাল চোখে দেখলেন না। পাশাপাশি এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ দাস এবং সৃজলা গুহকে বলেন, জিতুর যদি আদৌ কোনও মানসিক সমর্থন লাগে, সেটা তাঁকে করতে। পাশাপাশি সৌরভ জিতুকে বার্তা দেন যে, জীবনটা আদৌ অন্ধকার নয়। অনেক আশার বিষয়ও রয়েছে জীবনে।
আরও পড়ুন: Weather Update: আজ রাত থেকেই কমবে তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে অবশেষে আসতে শীত?
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
