কলকাতা: বিতর্কে অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) শো, ‘কোন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati (KBC)। সদ্যই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে এই শো-এর। সেখানে দেখা যাচ্ছে, পঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে একটি প্রশ্ন করছেন অমিতাভ। আর এই ক্লিপিংসটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কিন্তু যে ক্লিপিংস ছড়িয়ে পড়েছে সেটি আদৌ অনুষ্ঠানের অংশ কি না, সেই বিষয়টা নিশ্চিত করা হয়নি। আর এই পরিস্থিতিতেই অমিতাভ এবং যে চ্যানেলে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় অর্থাৎ সোনি টিভিকে আইনি নোটিস পাঠালেন পঞ্জাবের এক আইনজীবী। অভিযোগ, যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে অপমান করা হয়েছে পঞ্জাবি জনগণকে।

কেন অমিতাভ বচ্চনকে আইনি নোটিস?

খবর, আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা তাঁর পাঠানো আইনি নোটিসে উল্লেখ করেছেন, অমিতাভ বচ্চনের করা ওই প্রশ্নটি পঞ্জাবের ভাবমূর্তি নষ্ট করছে। ভিডিওটি জাতীয় সংবাদমাধ্যম থেকে অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, ছড়িয়ে পড়া ওই ফুটেজটি সত্যিই অনুষ্ঠানের কোনও পর্বের অংশ হলে অমিতাভ ও সোনি টিভিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন ওই আইনজীবী। আইনি নোটিসে তিনি উল্লেখ করেছেন, কয়েকদিন আগে তাঁরই এক মক্কেল তাঁকে ওই ভিডিও এবং কয়েকটি স্ক্রিনশট দেখান। সেখানে কেবিসি-র মঞ্চে এক প্রতিযোগীকে অমিতাভ এমন প্রশ্ন করেছেন বলে দাবি করা হয়েছে। প্রশ্নটি ছিল এ রকম, সম্প্রতি কোন রাজ্যে অপরাধীরা নির্ভয়ে পুলিশ স্টেশনে বোমা হামলা চালিয়েছে?

কী রয়েছে ওই আপত্তিকর ভিডিওতে?

আইনজীবীর জানিয়েছেন তিন- চার দিন আগে তাঁর এক মক্কেল একটি বিষয় নিয়ে তাঁর কাছে এসেছিলেন। তিনি সোনি টিভিতে সম্প্রচারিত কেবিসি-র একটি স্ক্রিনশট ও ভিডিও দেখান। এই কুইজ় শো-তে প্রতিযোগীদের সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয় এবং সঠিক উত্তর দিলে তাঁরা পুরস্কার হিসাবে অর্থ জেতেন। আপত্তির পাশাপাশি, প্রশ্নটির প্রাসঙ্গিকতা নিয়েও আপত্তি জানিয়েছেন ওই আইনজীবী। তিনি বলেন, ‘আমার মনে হয়নি এটি সাধারণ জ্ঞানের প্রশ্ন। বরং একটি রাজ্যের মানহানি করার সরাসরি চেষ্টা।’ যে ভিডিও ক্লিপিংসটি ছড়িয়ে পড়েছে, সেখানে  ১২ লক্ষ ৫০ হাজার টাকার প্রশ্নে জানতে চাওয়া হয়, সম্প্রতি ভারতের কোন রাজ্যে অপরাধীরা নির্ভয়ে পুলিশ স্টেশনে বোমা হামলা চালিয়েছে! উত্তরের বিকল্প হিসেবে দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, পশ্চিমবঙ্গ এবং পঞ্জাব। প্রতিযোগী ৫০:৫০ লাইফলাইন ব্যবহার করার পরে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ বাদ পড়ে যায়। এর পর অমিতাভকে পঞ্জাবকে সঠিক উত্তর হিসেবে ঘোষণা করতে শোনা গিয়েছে বলে দাবি।

আরও পড়ুন: Suvendu Adhikari: ঘূর্ণিঝড় আকভানে ফসলের বড় ক্ষতি, আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *