ওয়েলিংটন: ভারত ও নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছে। এই সিরিজে মোট দুটি টেস্ট ম্যাচ খেলা হবে। তাই যে দল দ্বিতীয় ম্যাচটি জিতবে, তারাই সিরিজে বিজয়ীও হবে। ওয়েলিংটনে খেলা প্রথম ম্যাচে ডারিল মিচেল এবং গ্লেন ফিলিপ্স মিলে ৪৩ ওভার ব্যাটিং করে শেষদিন ম্যাচ বাঁচিয়ে দিলেন। দু’জনে মিলে নিউজ়িল্যান্ডকে কোণঠাসা অবস্থা থেকে ম্যাচটি ড্র করালেন।

ভারতীয় দলে মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাডেজার মতো অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছেন। তবে প্রথম টেস্টে তাঁদের খেলানো হয়নি। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে তাঁদের খেলানো হয় কি না, সেদিকে সকলের নজর থাকবে। ভারত ও নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্ট কখন, কোথায় খেলা হবে?

কখন এবং কোথায় খেলা হবে দ্বিতীয় টেস্ট?

ভারত ও নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ ২৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে খেলা হবে।

দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী ভোর ৩.৩০ মিনিটে শুরু হবে।

টিভিতে ম্য়াচের সরাসরি সম্প্রচার হবে Sony Sports Network-এ।

ম্যাচের লাইভ স্ট্রিমিং Sony Liv অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে। 

আরও পড়ুন: আইপিএলের আগে নতুন অস্ত্র আয়ত্ত করে আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন কেকেআরের সাড়ে ছ ফুটের পেসার

ভারতের দল:  শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল, গুরনূর ব্রার, মহম্মদ সিরাজ, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, অংশুল কম্বোজ, ওয়াশিংটন সুন্দর, ঋষভ পন্থ, ধ্রুব জুড়েল, যশপ্রীত বুমরা. প্রসিদ্ধ কৃষ্ণ ও আকাশ দীপ

নিউজ়িল্যান্ডের দল: টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, উইল ইয়ং, ডারিল মিচেল, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপ্স, জেকব ডাফি, কাইল জেমিসন, নাথান স্মিথ, ডিন ফক্সক্রফ্ট, ডেভন কনওয়ে, টম ব্লান্ডেল, ম্যাট হেনরি ও ব্লেয়ার টিকনার

 

ভারত ও নিউজ়িল্যান্ডের মধ্যে ক্রাইস্টচার্চের হ্যাগলি মাঠে এর আগে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। ২০২০ সালে খেলা সেই ম্যাচে নিউজ়িল্যান্ড ৭ উইকেটে জিতেছিল। অন্যদিকে নিউজ়িল্যান্ড এই মাঠে মোট ১৬টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা ৯টিতে জিতেছে। ৪টি ম্যাচে হেরেছে এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে।

আরও পড়ুন: ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *