দোহা: ভারতীয় ক্রিকেটারেরা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন না। পহেলগাঁওয়ে জঙ্গি হানা আর অপারেশন সিঁদুরের পর থেকে ক্রিকেট মাঠের পরিচিত ছবি। রাইজিং স্টারস এশিয়া কাপে রবিবার ইন্ডিয়া এ বনাম পাকিস্তান এ ম্যাচেও এমনই ছবি দেখা গিয়েছে। যেখানে অধিনায়ক তিলক বর্মা টসের সময় পাকিস্তানি অধিনায়ক আব্দুল সামাদের সঙ্গে হাত মেলাননি। এবার টিম ইন্ডিয়ার এই নো-হ্যান্ডশেক নীতি নিয়ে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC)-এর ডিরেক্টর ফ্রেজার স্টুয়ার্ট নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল ১৭৮৭ সালে। এটি ক্রিকেটের নিয়মের অভিভাবক। ক্রিকেটের যাবতীয় নিয়মকানুন, আইন দেখাশোনা করে MCC। ক্রিকেটের ৪২টি মূল আইন সংরক্ষণ করে এবং তাতে পরিবর্তন আনার অধিকারও রয়েছে তাদের। তাই ভারত-পাকিস্তানের মধ্যে নো-হ্যান্ডশেক নীতি নিয়ে তাদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
MCC প্রথমবার প্রতিক্রিয়া দিল
MCC-র হেড অফ ক্রিকেট ফ্রেজার স্টুয়ার্ট বলেন, “কিছু ঘটনা আছে, যা ক্রিকেটের খেলার বাইরের। এগুলো এমন স্তরের বিষয়, যেগুলো নিয়ে মন্তব্য করা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। আমরা শুধু এটুকুই নিয়ন্ত্রণ করতে পারি যে, খেলোয়াড়রা একে অপরকে সম্মান করবেন, আম্পায়ারদের এবং তাঁদের কর্তৃত্বকে সম্মান করবেন, এবং খেলাকেও সম্মান দেবেন।”
ওয়ার্ল্ড ILT20 লিগ চলাকালীন এই মন্তব্য করেন স্টুয়ার্ট। এই টুর্নামেন্টে ‘স্পিরিট অফ ক্রিকেট’ উদযাপনের জন্য MCC, ILT20 লিগের সঙ্গে অংশীদারিত্ব করেছে।
VIDEO | Sharjah: Fraser Stewart, Marylebone Cricket Club’s (MCC) Head of Cricket, on Sunday said geopolitical situations are beyond his authority to comment on when asked about the no-handshake policy in place during India-Pakistan cricket matches। “There are certain instances that transcend cricket and come from a level that’s above my station to talk about geopolitical situations। What we can control is that, on the field, the players respect each other, they respect the umpires, the authority of the umpires and the game,” he said on the sidelines of the DP World ILT20, with the league partnering with the MCC to celebrate the “Spirit of Cricket” at the tournament। (Full video available on PTI Videos – https://t।co/bIyFWTfmBd)
— Press Trust of India (@PTI_News) November 22, 2026
MCC-র নিয়ন্ত্রণ নেই
স্টুয়ার্ট তাঁর বক্তব্যে আরও বলেন, “হাত মেলানো নিয়ে ওপর থেকে যদি কোনো নির্দেশ আসে, তা MCC-র নিয়ন্ত্রণের মধ্যে পড়ে না। আমরা এটা দেখতে চাই, কিন্তু আমরা জানি এখানে কিছু বড় বিষয়ও আছে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।”
ভারতীয় দল গত বছরের এশিয়া কাপ থেকে এখন পর্যন্ত পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে নো-হ্যান্ডশেক নীতি মেনে চলেছে।
আরও পড়ুন: ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?
