মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো। পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। ২৪ নভেম্বরের গ্র্যান্ড ফিনালের আগে প্রতিযোগিতার বিভিন্ন পর্বে । কাজিয়ার পোশাক ইতিমধ্যেই নজর কেড়েছে আন্তর্জাতিক ফ্যাশন মহলের। ন্যাশনাল কস্টিউম রাউন্ডে তাঁর পোশাক হয়ে উঠেছে ভারতের । সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অভিনব উপস্থাপনা।
কাজিয়ার ন্যাশনাল কস্টিউমের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর নকশায় কেরলের প্রকৃতি, স্থাপত্য ও অলংকারের অনুপ্রেরণা। এই পোশাকের ডিজাইন করেছন সিদ্ধান্ত। কাজিয়ার এই কস্টিউম শোরগোল ফেলে দিয়েছে সোশাল মিডিয়ায়।
