ওয়েলিংটন: বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় দলকে। শেষ দিনে আট উইকেট ফেলতে হত বুমরা, কম্বোজদের। কিন্তু শেষ পাঁচ উইকেট ফেলতেই নাকানিচোবানি খেতে হল তাঁদের। আর এরপর ফের একবার মহম্মদ সিরাজের অনুপস্থিতি নিয়ে ফের প্রশ্ন ওঠা শুরু করা হয়েছে। খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসেছিলেন ক্যাপ্টেন শুভমন গিল। তাঁকেও সিরাজের অনুপস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ভারত অধিনায়ককে।
চলতি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ১১ টেস্টে ৪৩ উইকেট নিয়ে সিরাজ ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি। তা সত্ত্বেও জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ ও অংশুল কম্বোজকে নিয়ে গড়া চার সদস্যের পেস আক্রমণে তাঁকে ছাড়াই মাঠে নামে ভারত; একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ছিলেন ওয়াশিংটন সুন্দর ছিলেন। রবীন্দ্র জাদেজাও একাদশে সুযোগ পাননি। সিরাজ না থাকার অভাবটা কিন্তু দ্বিতীয় ইনিংসে বোঝা গিয়েছে।
সিরাজকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন করলে গিল বলেন, ‘এই ম্যাচের জন্য সেরা বোলিং আক্রমণটিই আমরা খেলিয়েছি। দেখুন, সিরাজ একজন দারুণ খেলোয়াড় ও অসাধারণ বোলার। যে ভারতের হয়ে অনেক ভালো পারফর্ম করেছে। তবে সবকিছুর আগে ও আমার খুব ভাল বন্ধু। আমাদের অভিষেক একসঙ্গে হয়েছিল, এমনকী ভারতের হয়ে খেলার আগে থেকেই আমরা খুব ভাল বন্ধু। তাই ওকে বাইরে রাখাটা আসলে আমার জন্যও খুব কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু মাঝেমধ্যে আপনাকে দেখতে হয় কোন বোলাররা ফর্মে আছে ও কারা সেরা বোলিং করছে।’
গিল আরও বলেন, ‘সিরাজের সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছিল, ম্যাচের আগেই আমি ওকে জানিয়েছিলাম যে এই ম্যাচে ও খেলছে না। ও এতে একমত হয়েছিল কি না জানি না, তবে ও বিষয়টি ও এর পেছনের যুক্তিটা বুঝতে পেরেছিল। কেন আমরা ওর বদলে অন্য কাউকে বেছে নিয়েছি, তা ও বুঝেছিল। আমার মনে হয় প্রতিটি খেলোয়াড়ের কেরিয়ারে বা জীবনে এমন একটা সময় আসে যখন আপনি সবসময় কেরিয়ারের শীর্ষে থাকবেন না। আমার বিশ্বাস ও সেটা বোঝে ও কঠোর পরিশ্রম করে ফিরে আসতে ইচ্ছুক, যা আমাদের জন্য সবসময়ই একটি ইতিবাচক দিক। ও এমন একজন চরিত্র, যে সবসময় ফিরে এসে দলের হয়ে ভালো করতে চায়।’
