নয়াদিল্লি: সরকারি বাংলো দেওয়া হল দলাই লামাকে। রাজধানী দিল্লির বুকে বাংলো দেওয়া হল দলাই লামাকে। দলাই লামার জন্য বাংলো ঠিক করতে হবে বলে গতবছরই নির্দেশ দিয়েছিল বিদেশমন্ত্রক। সেই মতো বাংলো পেলেন দলাই লামা। (Dalai Lama Bungalow)

২০, পণ্ডিত রবিশঙ্কর শুক্ল লেনের বাংলোটি দেওয়া হয়েছে দলাই লামার জন্য। ওই বাংলোর বাইরের ফলকে জ্বলজ্বল করছে ‘Gaden Phodrang’ (গাদেন ফোদ্রাং), যা আসলে দলাই লামার দফতরের পোশাকি নাম। বেশ কিছু দিন ধরেই সংস্কারকার্য চলছিল বাংলোটিতে। এখনও বাংলোর সামনে নির্মাণসামগ্রী পড়ে রয়েছে। (Dalai Lama Successor)

দলাই লামাকে বাংলোটি দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। গত বছরই কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রককে সেই মর্মে অনুরোধ জানিয়েছিল তারা। শেষ পর্যন্ত ‘টাইপ ৭’ ক্য়াটেগরির বাংলোটি বেছে নেওয়া হয়। এ বছর জুলাই মাসে ৩৪.৯৪ লক্ষ টাকার দরপত্র আহ্বান করা হয়। বাংলোর মধ্যে একটি কেবিন গড়ে তোলার পাশাপাশি, প্রাচীরটিকে আরও মজবুত করে তোলা, কাঁটাতারের বেড়া বসানো এবং প্রবেশদ্বারটিকেও মজবুত করে তোলার কথা বলা হয়েছিল তাতে।

অতি সম্প্রতিই  দলাই লামার হাতে বাংলোটি তুলে দেওয়া হয়েছে। কী কারণে বাংলো দেওয়া হল দলাম লামাকে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ২০১১ সালে ‘Gaden Phodrang’-এর সূচনা করেন দলাই লামা। সেই সময় তিব্বতের রাজনৈতিক ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেটি একটি ট্রাস্ট হিসেবে নথিভুক্ত রয়েছে। 

ওই ট্রাস্টের চেয়ারম্যান দলাই লামা নিজেই। তিনি জানিয়েছেন, তাঁর পুনর্জন্মকে স্বীকৃতি দেওয়ার, ১৫তম দলাই লামা নির্বাচনের অধিকার আছে ওই সংস্থার। দলাই লামার ওয়েবসাউটে বলা রয়েছে, ২০১১ সালে দলাই লামা স্বেচ্ছায় নিজের রাজনৈতিক কর্তৃত্ব গণতান্ত্রিক ভাবে নির্বাচিত তিব্বতের নেতৃত্বের হাতে হস্তান্তর করেন। সেই থেকে দলাই লামার প্রতিষ্ঠান, তাঁর আধ্যাত্মিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি, তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি প্রচারের দায়িত্বে ‘Gaden Phodrang’.

যদিও চিন জোর দিয়ে বলছে যে, তারাই দলাই লামার উত্তরাধিকারী নির্বাচন করবে। এই পরিস্থিতিতে আমেরিকার কংগ্রেসের একটি প্যানেল ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর সুপারিশ করেছে। তাদের আশঙ্কা, দলাই লামার উত্তরাধিকারি নির্বাচন প্রক্রিয়ার বৈধতাকে আন্তর্জাতিক দ্বন্দ্বের দিকে যেতে পারে চিন। US-China Economic And Security Review Commission কংগ্রেসে একটি রিপোর্ট জমা দিয়েছে, যাতে বলা হয়েছে, ১৪তম দলাই লামার উত্তরাধিকারী শনাক্তকরণ এবং তাঁকে স্বীকৃতি দেওয়ার বৈধ অধিকার ‘Gaden Phodrang’-এর কাঁধেই ন্যস্ত রাখতে হবে।

চিন বিষয়টি নিয়ে যে পিছু হটবে না, সেব্যাপারে একমত ওই কমিটি। তাদের দাবি, চিনের দ্বারা নির্বাচিত বা মনোনীত দলাই লামার উত্তরাধিকারীকে স্বীকৃতি না দেওয়া উচিত আমেরিকার কংগ্রেসে। এ নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানো উচিত। এতে দুই দেশের মধ্যে তথ্য আদানপ্রদান জারি থাকবে। নজর থাকবে চিনের গতিবিধির উপর। এব্যাপারে আমেরিকার অন্য বন্ধুদেশগুলিকেও সঙ্গে নেওয়ার সুপারিশ করা হয়েছে।

অন্য দিকে, জাপান এবং পূর্ব এশিয়ায় দলাই লামার প্রতিনিধি লোবসাং চোডাক জাপানে তিব্বতের নির্বাসিত সরকারের হয়ে প্রতিনিধিত্ব করেন। তিনি জাপান সরকারের সমর্থন চেয়েছেন, যাতে তিব্বত সরকারের হাতেই দলাই লামার উত্তরাধিকারী নির্বাচনের কর্তৃত্ব বজায় থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *