আগরতলা ।। রাজধানীর রামনগর এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নম্বরবিহীন একটি গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছে এক শিশু।

দুর্ঘটনার পর আহত শিশুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে আইজিএম চৌমুহনী এলাকায়। ক্ষুব্ধ জনতা ওই নম্বরবিহীন গাড়িটিকে ঘিরে ধরে ব্যাপক ভাঙচুর চালায় বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর এলাকায় চলাচলের সময় নম্বরবিহীন গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আইজিএম চৌমুহনী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়।একদিকে দুর্ঘটনায় শিশুর গুরুতর আহত হওয়া, অন্যদিকে গাড়ি ভাঙচুরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং নম্বরবিহীন গাড়িটি নিয়ে বিস্তারিত কী তথ্য সামনে আসে, সেদিকেই এখন নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *