নাগপুর (মহারাষ্ট্র) : “Gen Z-র উচিত তাদের সমর্থন করা, যারা তাদের মানসম্মত শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ, শক্তিশালী সরকারি পরিকাঠামো এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা দেবে।” Gen Z-র কাদের সমর্থন করা উচিত, সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে উপরের মন্তব্য করেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, “শেষ পর্যন্ত, বিভিন্ন রাজনৈতিক দলের উপরই নির্ভর করছে যে তারা Gen Z-কে এই অপরিহার্য বিষয়গুলি দিতে চায় কি না।”
উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে করা সাংবাদিকের প্রশ্নের জবাব অভিজিৎ বলেন, “আমি যখন মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান এবং সরকারি পরিকাঠামোর কথা বলি, তখন সেটিকে কেন ‘বিজেপি-বিরোধী’ অবস্থান হিসেবে ব্যাখ্যা করা হয় ? আপনারা কি এমনটা বোঝাতে চাইছেন যে, এসব বিষয়ে কাজ করার কোনও ইচ্ছাই বিজেপির নেই ? আমি তো এমনটা বলিনি। আমার বক্তব্য কেবল এটুকুই : ‘জেন জি’ (Gen Z)-র উচিত তাদের ভোটটি এমন কাউকেই দেওয়া, যিনি মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান, সরকারি পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেবেন।”
#WATCH | Nagpur, MH: On the Uttar Pradesh Assembly elections, Cockroach Janta Party (CJP) founder Abhijeet Dipke says, “Gen Z should support those who will provide them with quality education, employment opportunities, robust public infrastructure, and good healthcare facilities. It is ultimately up to the various political parties to decide whether or not they wish to provide these essentials to Gen Z.” He adds, “When I speak of quality education, healthcare, employment, and public infrastructure, why is this interpreted as being ‘against the BJP’? Are you suggesting that the BJP has no intention of working on these issues? I never said that. My point is simply this: Gen Z should cast their vote for whoever commits to delivering quality education, employment, public infrastructure, and healthcare.”
— ANI (@ANI) November 25, 2026
আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপকে বলেছিলেন, “উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুর-এই পাঁচটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ‘ককরোচ জনতা পার্টি’র লক্ষ্য, কোনও সরকার গঠন করা বা কোনও সরকারকে ফেলে দেওয়া নয়। আমাদের একমাত্র লক্ষ্য হল, দেশের রাজনীতি এবং আসন্ন নির্বাচন যেন তরুণ প্রজন্মের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে। আমরা চাই, আসন্ন নির্বাচনে শিক্ষা, বেকারত্ব, উন্নত বিদ্যালয়, কলেজ ও হাসপাতাল এবং কীভাবে বেকারত্ব দূর করা যায়-সেইসব বিষয়ই মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।”
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
