নয়াদিল্লি: দুর্ঘটনা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড মিশরের রাজধানী কায়রোতে। ব্যস্ত রাস্তায় জ্বালানি ভর্তি ট্রাক উল্টে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আৎ তাতেই ঝলসে যান বহু মানুষ। এখনও পর্যন্ত কমপক্ষে ৩১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। অনেকে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। (Cairo Fire Kills 31)

মিশরের রাজধানী কায়রোর আল-ওয়ারক এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। ব্যস্ত হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল জ্বালানি ভর্তি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আচমকাই উল্টে যায়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা AFP যে ভিডিও তুলে ধরেছে, তাতে দেখা গিয়েছে, হাইওয়েতে দাউদাউ করে আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। (Cairo Fire News)

ট্রাকটি উল্টে যাওয়ার সময় আশেপাশে একাধিক গাড়ি এবং মোটর সাইকেল ছিল। ট্রাক উল্টে গেলে বেরোতে পারেনি সেগুলি। একটানা হর্ন বাজালেও, বেরনোর রাস্তা মেলেনি। বরং আগুনের লেলিহান শিখা ধেয়ে আসে। পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায়। শুধু গাড়ি বা মোটর সাইকেলই নয়, আশপাশের বিল্ডিংয়েও আগুন ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কায়রোর রিং রোড সর্বক্ষণই ব্যস্ত থাকে। আচমকা ট্রাকটি উল্টে যাওয়ায় গাড়ি থেকে বেরোতেও পারেননি অনেকে। দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ৩৯টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয় ঘটনাস্থলে। আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

আব্দেল রহমান খলিল নামের এক প্রত্যক্ষদর্শী AFP-কে বলেন, “ভয়ঙ্কর দৃশ্য। দুর্ঘটনার পর পৌঁছই আমি। উল্টে পড়েছিল ট্রাকটি। দাউদাউ করে আগুন জ্বলছিল।” ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে একাধিক গাড়ি এবং মোটর সাইকেলের ধ্বংসাবশেষও পড়ে থাকতে দেখা গিয়েছে রাস্তার উপর।

আরও পড়ুন: চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি দিল না পুলিশ, মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়

মিশরের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, কী করে এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আগুনে ঝলসে মারা গিয়েছেন বহু মানুষ। তাঁদের DNA পরীক্ষা চলছে। দেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আব্দেল গফর দুর্ঘটনাস্থলে পৌঁছন। হাসপাতালে আহতদের দেখতেও যান তিনি।

মিশরের সংসদের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে এই প্রথম নয়। এর আগে, গত বছর মিশরে পথ দুর্ঘটনাজনিত কারণে ৬০০০ মানুষ মারা যান। ২০২৪ সালে ওই সংখ্যা ছিল ৫২০০। চলতি বছরের অগাস্ট মাসেই দু’টি ট্রাকের মধ্যে ধাক্কা লাগে, যাতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *