<p><strong>ক্রাইস্টচার্চ:</strong> প্রথম টেস্ট ড্র হওয়ার পর ভারতীয় দলের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর রাস্তা কিছুটা কঠিন হয়ে পড়েছে। বাকি যে টেস্টগুলো খেলবে টিম ইন্ডিয়া, প্রত্যেকটিতে তাদের জিততেই হবে। এই পরিস্থিতিতে শুক্রবার ২৭ নভেম্বর থেকে শুরু হল নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। টস জিতে নিউজ়িল্যান্ডকে প্রথমে ব্যাটিং করতে পাঠাল ভারত। তবে এই টেস্টেও একাদশে জায়গা হল না মহম্মদ সিরাজ়ের।</p>
<p>হ্যাগলি ওভালে ভারতের রেকর্ড যদিও খুব একটা সুখকর নয়। এই মাঠে শেষবার যখন <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a> খেলতে নেমেছিল, তখন তাঁরা জয়ের মুখ দেখেনি। সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড বোর্ডে তুলে নিয়েছিল ৩৬৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৭২০ রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দ্রত প্রথম ৪ উইকেট হারিয়েছিল কিউয়িরা। কিন্তু গ্লেন ফিলিপ্স ও ডারিল মিচেল জুটি মিলে বাকি সময়টা পুরো কাটিয়ে দেন। যার জন্য ম্যাচে জয়ের সুবর্ণ সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় দলকে। কে এল রাহুল প্রথম টেস্টে ১৩৬ রানের ইনিংস খেলেন। তাঁর দিকে দ্বিতীয় টেস্টেও নজর থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।</p>



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *