নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি মিনিভ্যান। দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চারজন। পুলিশ জানিয়েছে, শনিবার উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়াল জেলার রিখনিখাল এলাকায় কালওয়াড়ি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। 

থানা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, কালওয়াড়ি গ্রামের কাছে এই দুর্ঘটনার খবর পায় রিখনিখাল পুলিশ। ১২ জন যাত্রী নিয়ে গাড়িটি রিখনিখাল থেকে ভাঙ্গালওয়াড়ের দিকে যাওয়ার সময় রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ মিটার নীচে গিরিখাতে পড়ে যায়।

পৌরি গাড়ওয়ালের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (এসএসপি) দেবেন্দ্র পিঞ্চা বলেন, “খবর পাওয়ার পরপরই রিখনিখাল পুলিশ ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এসডিআরএফ) দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। চারজন আহত যাত্রীকে খাদ থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে রিখনিখালের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আটজনের মৃত্যু হয়েছে এবং তাঁদের মৃতদেহও খাদ থেকে উদ্ধার করা হয়েছে।” মৃতদের নাম কান্তি দেবী (৪৫), রেখা দেবী (৪২), অনিল দেবরাদা (৪৮) যিনি গাড়িটি চালাচ্ছিলেন, সুমিত্রা দেবী (৫০), সুনিতা দেবী (৪৫), ধনেশ্বরী দেবী (৪৬), সরোজনী দেবী (৩৮) এবং রজনী দেবী (২৫)। মৃত যাত্রীরা সবাই ভাঙ্গালওয়াড়ের বাসিন্দা। এই দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শোক প্রকাশ করে বলেছেন, “পৌরি গাড়ওয়ালের রিখনিখালের কালওয়াড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মর্মান্তিক খবর পেলাম… আমি জেলা প্রশাসনকে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছাতে, ত্রাণ ও উদ্ধারকাজ ত্বরান্বিত করতে এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি। পাশাপাশি, গুরুতর আহত ব্যক্তিদের আকাশপথে উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্যও নির্দেশ দিয়েছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *