মুম্বই: প্ল্যাটফর্মের শৌচাগারে বৃদ্ধার উপর নিদারুণ অত্যাচার। শৌচাগারের মধ্যেই ধর্ষণ করা হল তাঁকে। মুম্বইয়ের ঘাটকোপার রেলস্টেশনের ঘটনা। গভীর রাতে ওই বৃদ্ধার উপর অত্যাচার চলে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। (Woman Assaulted in Railway Toilet)
বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের ঘাটকোপার স্টেশনে এই ঘটনা ঘটেছে। ৬০ বছর বয়সি ওই মহিলা এবং তাঁর ১৮ বছর বয়সি মেয়ে রাত ১১টা নাগাদ প্ল্যাটফর্মে নামেন। বাড়ি ফিরছিলেন তাঁরা। লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয় ওই মহিলার। মেয়েকে রেখে, কিছুটা তফাতে প্ল্যাটফর্মের শৌচাগারে ঢোকেন তিনি। (Crime Against Women)
আরও পড়ুন: তীব্র বিস্ফোরণ আফগানিস্তানে, ধ্বংসস্তূপে পরিণত হল স্কুল, কমপক্ষে ৬ পড়ুয়ার মৃত্যু, আহত শতাধিক
জানা গিয়েছে, মেয়েকে রেখে প্ল্যাটফর্মের দিকে হাঁটা শুরু করলে এক ব্যক্তি পিছু নিতে শুরু করে তাঁর। মহিলা শৌচাগারে ঢুকলে পিছু পিছু সেও ঢোকে। এর পর ওই মহিলার উপর চড়াও হয় সে। চিৎকার করে সাহায্য় চান ওই মহিলা। কিন্তু অভিযুক্ত মুখ চেপে ধরে তাঁর। এর পর মহিলাকে বেধড়ক মারধর করে সে।
নির্যাতিতার মুখ মেরে একেবারে ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর বুকেও আঘাত করা হয় জোরে জোরে। সেই অবস্থায় অভিযুক্ত ধর্ষণ করে তাঁকে এবং ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এর পর রক্তাক্ত অবস্থায় কোনও রকমে শৌচাগার থেকে বেরিয়ে আসেন ওই মহিলা। মেয়েকে গোটা ঘটনা খুলে বলেন। নির্যাতিতার মেয়েই এর পর GRP-কে বিষয়টি জানান।
আরও পড়ুন: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, যাতে দেখা যায়, শৌচাগাক থেকে বেরিয়ে মেট্রো স্টেশনের দিকে দৌড় দেয় অভিযুক্ত। কুরলা GRP-র তরফে সাতটি বিশেষ টিম তৈরি করা হয় অভিযুক্তের নাগাল পেতে। শেষ পর্যন্ত ঘাটকোপার ওয়েস্টে তার সন্ধান মেলে।
অভিযুক্তকে তসলিম নুর মহম্মদ শাহ বলে শনাক্ত করা গিয়েছে। তার বয়স ২৭ বছর। পেশায় সে দর্জি। পুলিশের সন্দেহ, নেশাগ্রস্ত অবস্থায় অপরাধ ঘটিয়েছে সে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে এখনও।




