পুণে: ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পওয়ারকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পুণের Ruby Hall Clinic থেকে সবে ছাড়া পেয়েছেন পওয়ার। ফোন করে তাঁর স্বাস্থ্যের খবর নিলেন মোদি। জানালেন, মেয়ে সুপ্রিয়া সুলে ‘তৈরি’ হয়ে গিয়েছেন। এবার বিশ্রাম নিতে পারেন শরদ। (Narendra Modi)

বুধবার সকালে মোদি পওয়ারকে ফোন করেন। পওয়ারের সহযোগি বিঠ্ঠল মনিয়ার বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে সাহেবের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। অত্যন্ত স্নেহ এবং শ্রদ্ধা জানিয়ে সাহেবের সঙ্গে কথা বলেন উনি। মোদি বলেন, ‘সাহেব আপনি সম্পূর্ণ বিশ্রাম নিন। সুপ্রিয়া তৈরি হয়ে গিয়েছে। সুপ্রিয়া এবং আমরা দেশ সামলে নেব। আপনি বিশ্রাম নিন’।” (Sharad Pawar)

আরও পড়ুন: ‘সকাল সকাল গা থেকে মদের গন্ধ বেরোয়’, এবার ধারাল আক্রমণে রাহুল গাঁধী, পাল্টা আম আদমি পার্টি

জবাবে পওয়ার কী বলেন, তাও জানিয়েছেন মনিয়ার। তাঁর কথায়, “সাহেব ওঁকে বলেন, ‘আমি বিশ্রাম নিচ্ছি। আপনারা আছেন। দেশের জন্য আমার আর চিন্তার কিছু নেই। আপনারা কাজ চালিয়ে যান’। স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য মোদিকে ধন্যবাদও জানান সাহেব।”

৮৫ বছর বয়সি পওয়ার সম্প্রতি Ruby Hall Clinic-এ ভর্তি হন। বুকে ব্যথা, কাশির সমস্যা হচ্ছিল তাঁর। NCP সাংসদ তথা পওয়ার-কন্যা সুপ্রিয়া সুলে জানান, সেখানে স্বাস্থ্য পরীক্ষা হয় পওয়ারের। এখন ভাল আছেন পওয়ার। 

আরও পড়ুন: প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার

পওয়ারকে ফোন করে মোদি সৌজন্য জানিয়েছেন বলে যদিও জানিয়েছে NCP. তবে দু’জনের বার্তালাপ ঘিরে জল্পনাও শুরু হয়েছে। NCP-র দুই শিবির পরস্পরের সঙ্গে জুড়ে গেলে, কংগ্রেস এবং শিবসেনা (উদ্ধব ঠাকরে)-র জোট ছেড়ে তারা বিজেপি-র সঙ্গে হাত মেলাতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সেক্ষেত্রে সুপ্রিয়া মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলেও জল্পনা। তাই মোদি এবং পওয়ারের এই ফোনালাপকে গুরুত্ব দিয়ে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

২০২৩ সালে ভ্রাতুষ্পুত্র অজিত পওয়ার বিদ্রোহ ঘোষণা করলে দুই ভাগে ভেঙে যায় NCP. অজিত বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্র জোট সরকারে শামিল হন। পওয়ার পরিবার কংগ্রেস এবং শিবসেনা (উদ্ধব ঠাকরে)-র সঙ্গে বিরোধী জোটে থেকে যায়। জাতীয় স্তরে এই মুহূর্তে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরের অন্যতম মুখ সুপ্রিয়া। ভোটচুরি নিয়ে দিল্লিতে বিরোধীদের আন্দোলনেও শামিল হন তিনি। অজিতের মৃত্যুর পর কি NCP ফের এক হয়ে যাবে? এখনও পর্যন্ত সেই নিয়ে ইতিবাচক ইঙ্গিত দেননি পওয়ার।



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *