নয়াদিল্লি: ভোটচুরি নিয়ে তরজার মধ্যেই ফর্ম ৬ নিয়ে ফের বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অনলাইন প্ল্যাটফর্মে Form 6 থেকে SIR-এর ঘোষণাপত্রকে সম্পূর্ণ ভাবে আলাদা করে দেওয়া হল। (SIR Form 6 and Declaration)

ভোটার তালিকায় নতুন নাম তোলার ক্ষেত্র Form 6 ব্যবহৃত হতো। SIR চলাকালীন Form 6 জমা দেওয়ার সময় আবেদনকারীকে একই সঙ্গে SIR-এর ঘোষণাপত্র বা ডিক্লেয়ারেশন পূরণ করেও জমা দিতে হতো। (Election Commission)

সেই নিয়ে গোড়া থেকেই আবেদন জানিয়ে আসছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। আপত্তির কথা জানিয়ে একাধিক চিঠিও লেখেন তাঁরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁদের কথা কানে তোলা হচ্ছে না বলে অভিযোগ করেন। 

আরও পড়ুন: ‘সকাল সকাল গা থেকে মদের গন্ধ বেরোয়’, এবার ধারাল আক্রমণে রাহুল গাঁধী, পাল্টা আম আদমি পার্টি

সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল যে, এখন থেকে আর Form 6 পূরণের সময় ঘোষণাপত্রটি একই সঙ্গে পূরণ করতে হবে না কাউকে। SIR ঘোষণাপত্রটি জমা দেওয়ার প্রক্রিয়াটিকেই Form 6 থেকে সম্পূর্ণ পৃথক করে দেওয়া হল। সেটিকে আলাদা একটি পদ্ধতি করে দিল কমিশন। যে সমস্ত রাজ্যে SIR চলছে, সেখানকার অনলাইন প্ল্যাটফর্মে Form 6 এবং তার সঙ্গে থাকা ঘোষণাপত্রটিকে আলাদা করে দেওয়া হয়েছে।

বিহারে SIR হওয়ার সময়ই Form 6-এর নথিতে একটি ঘোষণাপত্র যুক্ত করা হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে সেটি একক ফর্ম হিসেবেই তুলে ধরা হয়। অর্থাৎ Form 6-এর অন্তর্ভুক্ত হয়ে যায় ঘোষণাপত্রটি। দু’টি নথির জন্য একটিই OTP আসত। সেই সময় বিষয়টি নিয়ে আপত্তি তোলেন নির্বাচন কমিশনার সান্ধু এবং জোশী। কেন্দ্রীয় আইনমন্ত্রকের অনুমোদন ছাড়া Form 6 এভাবে বদল করা যায় না বলে জানিয়েছিলেন তাঁরা। সেই নিয়ে আদালতেও মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই। 

আরও পড়ুন: ‘মেয়ে তৈরি হয়ে গিয়েছে, আপনি বিশ্রাম নিন’, শরদ পওয়ারকে ফোন নরেন্দ্র মোদির

এবার Form 6 থেকে আলাদা করে দেওয়া হল ঘোষণাপত্রটিকে। নির্বাচন কমিশনের এক আধিকারিকের দাবি, আবেদনকারীদের সুবিধার জন্যই Form 6 এবং ঘোষণাপত্রটির জন্য একটি OTP ও ই-সাইনের ব্যবহার চালু করা হয়েছিল। এবার ওই প্রক্রিয়ায় সংশোধন ঘটানো হল। প্রত্যেকটি অংশ আলাদা ভাবে জমা দিতে হবে, আলাদা আলাদা OTP এবং ই-সাইনের প্রয়োজন পড়বে। দুই ধাপই সম্পূর্ণ করতে হবে আবেদনকারীকে।

গত সপ্তাহই আদালতলে হলফনামা জমা দিয়েছিল নির্বাচন কমিশন। জানায়, কাগজের নথির মতো অনলাইন আবেদনের ক্ষেত্রেও Form 6 এবং ঘোষণাপত্রটিকে আলাদা আলাদা রাখা হবে। মঙ্গলবার কমিশন জানায়, খসড়া ভোটার তালিকায় নাম না থাকলেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ব্যক্তির নাম আগে ভোটার তালিকায় ছিল কি না, তা বাধা হয়ে দাঁড়াবে না এখানে।  বাদ পড়া ভোটারদের ফর্ম ৬ পূরণ আপাতত কোন সমস্যা থাকছে না। প্রথম বার ভোটার হচ্ছেন বলে কেউ দাবি করলে, অন্যায় দেখা হবে না তার মধ্যে। নাম তোলার ফর্মের স্বীকারোক্তি নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। জনপ্রতিনিধি আইন মেনে ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না।



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed