কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সরব হয়েছে বিরোধী জোট ইন্ডি, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পর্যন্ত পথে নেমেছেন দিল্লিতে। আর এবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ই মেল পাঠালেন জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে।
বাড়ির গেটে বুলডোজার, কাটা গেল লোহার গেট, ভাঙা পড়ল সেন্ট্রি কিয়স্ক, আর এবার আইনজীবী মারফত ই মেল, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি যে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন, সেই জ্ঞানেশ কুমার সহ আরও দুইজন নির্বাচন কমিশনারের কাছে ই মেল মারফৎ হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়ির সামনে বুলডোজার অ্যাকশনের উল্লেখ করে ওই ই মেল করা হয়েছে।
কালীঘাট রোডের অফিস ও বাড়িতে বারবার নজরদারি করা হচ্ছে, চলছে হামলা বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক। পাশাপাশি প্রতীক-যুদ্ধের হলফনামার নথি ছিনিয়ে নেওয়া বা বিকৃত করারও আশঙ্কাও প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আগামী ২০ নভেম্বর মমতা তৃণমূল কংগ্রেসের নথি জমা দেওয়ার শেষ দিন। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ইতিমধ্যে নথি জমা দিয়ে দিয়েছেন।
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের দুয়ারে বুলডোজার। ভাঙা হল ছাউনি। ইলেকট্রিক কাটার দিয়ে কাটা হল লোহার স্লাইডিং গেট। ভাঙা হল পুলিশ কিয়স্ক। খালি করে দেওয়া হল ফুটপাথ। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল, এই শহিদ বেদি। খুলে ফেলা হল, জোড়া ফুলের প্রতীক দেওয়া তৃণমূলের পতাকা। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনে পড়ল নো পার্কিং পোস্টার। সূত্রের খবর, সম্প্রতি কলকাতা পুলিশের পক্ষ থেকে কলকাতা পুরসভাকে চিঠি দিয়ে জানানো হয়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি সামনে যে অস্থায়ী কাঠামো রয়েছে, তা আর রাখার প্রয়োজন নেই। সূত্রের খবর, ৯ তারিখ, কলকাতা পুরসভার স্পেশাল কমিশনারের কাছে আবেদন যায়।
১১ তারিখ অর্থাৎ, বুধবার পুরসভার তরফে গ্রিন সিগন্য়াল মেলে। বুধবার রাতেই অস্থায়ী কাঠামো সরানোর কাজ শুরু করে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের লোকজন। আর বৃহস্পতিবার সকাল থেকেই দেখা যায় এই ছবি। ১২১ নম্বর কালীঘাট রোড, পটুয়াপাড়া এলাকায়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনে মোতায়েন ছিল প্রচুর সংখ্য়ায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, কমব্য়াট ফোর্স। সকাল সকাল সেখানে পৌঁছে যান পুরসভার আধিকারিক, কর্মীরা। আনা হয় বুলডোজার।প্রথমেই ভাঙা হয় এই অস্থায়ী ছাউনি। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনে, ফুটপাতে লাগানো ছিল লোহার স্লাইডিং গেট। আয়রন কাটার এনে, কেটে ফেলা হয় এই গেটও।
Suvendu Adhikari | ‘৩৪ বছর নাস্তিক কমিউনিস্ট হাতে ডোর বাঁধেনি”, ফের নিশানা মুখ্যমন্ত্রীর
