কাবুল: তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। স্কুলের পাশে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে স্কুলটিও। এখনও পর্যন্ত কমপক্ষে ছয় পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে। আহত আরও শতাধিক পড়ুয়া। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খননকার্যের জন্য ওই বাড়িটিতে প্রচুর পরিমাণ ডায়নামাইট মজুত রাখা ছিল। কোনও ভাবে সেখানে বিস্ফোরণ ঘটে, যার প্রভাব পড়ে স্কুলটিতেও। (Afghanistan School Blast)
আফগানিস্তানের পূর্বের কুনার প্রদেশের ঘটনা। আন্দর সের এলাকায় অবস্থিত স্কুলটি। স্কুলের ঠিক পাশেই একটি বাড়িতে ডায়নামাইট মজুত রাখা ছিল বলে জানা যাচ্ছে। এত তীব্র বিস্ফোরণ ঘটে যে পাশের স্কুলটিও কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয় পডুয়ার। জখম হয়েছে শতাধিক পড়ুয়া। (Blast in Afghanistan)
শনিবার সকাল ১০টা নাগাদ বিস্ফোরণ ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কুনার প্রদেশ হাসপাতালের প্রধান মওলা দাদ ‘আল জজিরা’কে জানিয়েছেন, এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যুর খবর জানা গেলেও, পরিস্থিতি দেখে হতাহত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
AT LEAST 6 STUDENTS KILLED IN DEADLY EXPLOSION NEAR AFGHANISTAN SCHOOL — Al Jazeera 97 more people reportedly sustain injuries following a blast that struck a house next to the middle school in Kunar province Officials say the dynamite was stored in the house for mining works https://t.co/T4CFLfgcoK
— RT (@RT_com) November 28, 2026
আরও পড়ুন: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
কুনারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান মওলাই সামি-উল-হক জানিয়েছেন, যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেই বাড়ির লোকজন খনিতে কাজ করেন। খননকার্যে ব্যবহৃত ডায়নামাইট মজুত করে রেখেছিলেন তাঁরা। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা, এখনও স্পষ্ট নয়। কী করে বিস্ফোরণ ঘটল, তা নিয়েও ধন্দ ছড়িয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে তদন্তকারী দল। কুনার প্রদেশ আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়।
🇵🇰⚡🇦🇫 Pakistan’s terrorist Air FORCE has bombed a school in Eastern Afghanistan in which 40 innocent children have lost their lives while 50 are injured. https://t.co/qhQl34dmNY
— Amir Mahajne (@72DEnjoyer) November 28, 2026
এর কয়েক মাস আগেই, অগাস্টে বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল। গ্রেনেড হামলা হয় একটি স্কুলে, তাতে কমপক্ষে ৪০ পড়ুয়ার মৃত্যু হয়, যাদের বয়স ছিল নয় থেকে ১৪ বছরের মধ্যে।
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস




