জয়পুর: রেললাইনে তীব্র বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল স্লিপার। সিমেন্ট খসে গিয়ে বেরিয়ে এল ভিতরের লোহার রড। রেললাইনের মধ্যে বড় গর্তও তৈরি হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তের কাছে রেললাইনে বিস্ফোরণটি ঘটে। ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। (Railway Track Blast)

ভারত-পাকিস্তান সীমান্তের কাছে, রাজস্থাবের শ্রী গঙ্গানগর জেলায় এই ঘটনা ঘটেছে। অনুপগড় এবং সুরতগড়কে সংযোগকারী রেললাইনে বিস্ফোরণ ঘটে। ৫০বি পয়েন্টের কাছে ঘটে বিস্ফোরণ। বেশ কিছু দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। (Blast on Railway Track)

বিস্ফোরণস্থলে পৌঁছে দেখা যায়, লোহার লাইনের নীচে পাতা পর পর বেশ কয়েকটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাথর গুঁড়ো হয়ে যাওয়ায় বড় আকারের গর্ত তৈরি হয়েছে। তবে বিস্ফোরণের জেরে হতাহতের কোনও খবর মেলেনি এখনও পর্যন্ত।

আরও পড়ুন: আর চলবে না আধার, সরকারি প্রকল্পে টাকা পেতে দিতে হবে ভোটার আইডি, বায়োমেট্রিকস, জানালেন মন্ত্রী

জানা গিয়েছে, বিস্ফোরণের ৪৫ মিনিট আগে, রাত ৯টা নাগাদ ওই লাইনের উপর দিয়ে যায় একটি যাত্রীভর্তি ট্রেন। ২০০ মিটার দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর রেললাইনে দু’ফুটের গর্ত তৈরি হয়ে গিয়েছে। খবর পেয়ে বিস্ফোরণস্থলে পৌঁছয় সন্ত্রাস দমন শাখা। CID এবং ডগ স্কোয়াডও পৌঁছয়। রাত ২টো নাগাদ নিরাপত্তাবাহিনীর একটি দলও পৌঁছয় বিস্ফোরণস্থলে। আপাতত অনুপগড়-সুরতগড় লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অতি সম্প্রতি সীমান্ত এলাকা থেকে ৭.৫ কেজি RDX উদ্ধার হয়। তার সঙ্গে বিস্ফোরণের কোনও সংযোগ রয়েছে কি না, এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন: লাদাখে সোনম ওয়াংচুকের স্কুলকে নোটিস ধরাল সরকার, অবিলম্বে ক্লাস বন্ধ করার নির্দেশ



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *