হিমাচলপ্রদেশ, শিমলা : হিমাচলপ্রদেশের শিমলাতে ধামি গ্রামে দীপাবলির পরের দিন পালিত হয় এক অদ্ভুত নিয়ম। স্থানীয়দের কাছে ওই রীতি পালন ‘পাত্থর কা খেল’ নামের পরিচিত। প্রতি বছর দীপাবলির পরের দিন এই নিয়ম পালন হয় ধামি গ্রামে। প্রায় ৪০০ বছর ধরে চলে আসছে এই নিয়ম পালনের চল। গ্রামবাসীরা দু’ভাগে বিভক্ত হয়ে যান। একে অন্যের দিকে পাথর ছুড়তে শুরু করেন। যতক্ষণ না কোনও পক্ষের কেউ আহত হচ্ছেন ততক্ষণ চলতে থাকে পাথর ছোড়াছুড়ির পর্ব। কোনও একটি দলের একজনও সামান্য চোট পেলেই বন্ধ হয় ‘পাত্থর কা খেল’। তারপর ওই আহতর রক্ত নিবেদন করা হয় দেবী ভদ্রকালীর কাছে। কথিত আছে এই ঐতিহ্য চালু হয়েছিল নরবলির বিকল্প হিসেবে। বহু শতাব্দী আগে দেবতাকে সন্তুষ্ট করতে এবং রোগব্যাধি, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্ভাগ্য থেকে সুরক্ষা লাভের জন্য প্রচলিত ছিল ওই এলাকায়। তার বিকল্প হিসেবে ‘পাত্থর কা খেল’- এর মাধ্যমে এভাবে গ্রামবাসীদের কেউ একজন আহত হয়ে তাঁর রক্ত দেবীকে (মহাকালী) নিবেদন করেন। ‘পাত্থর কা খেল’ নামেও পরিচিত শিমলার এই অদ্ভুত নিয়ম যা দীপাবলির এক দিন পরে পালিত হয়।
#WATCH | Shimla, Himachal Pradesh: A large number of people gathered in Dhami village to witness the traditional Stone-Pelting Fair, locally known as ‘Patthar Ka Khel’. Celebrated every year on the day after Diwali, the nearly 400-year-old ritual involves two groups of villagers throwing stones at each other until a participant sustains a minor injury. A few drops of the injured participant’s blood are then offered to Goddess Bhadrakali. The tradition is believed to have originated as an alternative to human sacrifice, which was practised centuries ago to appease the deity and seek protection from diseases, natural calamities and other misfortunes.
— ANI (@ANI) November 9, 2026
শোনা যাচ্ছে, এবছর শিমলার ধামি গ্রামের এই ‘পাত্থর কা খেল’ শেষ হয়েছে পাথর ছোড়াছুড়ি শুরুর ১৮ মিনিটের মধ্যেই। তারপর অন্যান্যবারের মতোই আহত ব্যক্তির রক্ত দিয়ে দেবী ভদ্রকালীর কপালে তিলক কেটে দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও পাথর ছোড়াছুড়ির এই অদ্ভুত নিয়ম পালন দেখতে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। এবছর জামোগ গ্রুপের মহেশ ভার্মা নামের এক ব্যক্তির সবার প্রথম আহত হয়েছেন পাথরের আঘাতে। হালোগ এবং জামোগ দু’দলের গ্রামবাসীরা এই ‘পাত্থর কা খেল’- এ অংশগ্রহণ করেন। একটি গোলাকার পরিকাঠামোর দু’পাশে তাঁরা সকলের সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন এবং একে অন্যের দিকে ছোট ছোট পাথর ছুড়তে শুরু করেন। স্থানীয় নরসিংহ দেবতার মন্দিরের পুরোহিত কালী মায়ের মন্দিরে পৌঁছনোর পর শুরু হয় পাথর ছোড়াছুড়ির এই অনুষ্ঠান। পুরোহিত যখন এক মন্দির থেকে অন্য মন্দিরে যান, তখন আশপাশে বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবের আমেজ বজায় রেখে যান আরও অনেকেই।
