কলকাতা: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, যার জেরে পরিষেবা বন্ধ চক্ররেলের। ইতিমধ্যেই কলকাতা স্টেশনের দূরপাল্লা ট্রেনগুলির ছেড়ে যাওয়ার সময়সূচিতে বদল আনা হয়েছে। নোটিস দিয়ে জানিয়েছে পূর্ব রেলওয়ে। পূর্ব রেলওয়ের তরফে নোটিস দিয়ে জানানো হয়েছে, ৯ নভেম্বর ২০১৬ তারিখের, ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে। তাই রেল যাত্রীদের সেই নতুন সময়সূচি দেখে নিতে অনুরোধ করা হয়েছে।
| ট্রেনের নাম্বার | ট্রেনের নাম-রুট | জেসিও | পূর্বের সময় সূচি | পরিবর্তিত নতুন সময় সূচি |
| ১৩১৮১ |
কলকাতা-শিলঘাট টাউন কাজিরাঙা এক্সপ্রেস |
৯.১১.২০২৬ | ৯ টা ৫ মিনিট | দুপুর ৩ টে ১৫ মিনিট |
| ১৩১৩৭ |
কলকাতা-আজিমগড় উইকলি এক্সপ্রেস |
৯.১১.২০২৬ | ১১ টা ২৫ মিনিট | দুপুর ৩ টে ৪৫ মিনিট |
| ১৩১৫১ |
কলকাতা-জম্মুতাওয়াই এক্সপ্রেস |
৯.১১.২০২৬ |
১১ টা ৪৫ মিনিট | বিকেল ৪ টে |
| ১৩১৬১ |
কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস |
৯.১১.২০২৬ | ১২ টা ৫৫ মিনিট | দুপুর ৩ টে |

মূলত, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা। বড় এলাকা জুড়ে বিদ্য়ুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।এলাকার একটা অংশে জল সরবরাহও বন্ধ হয়েছে। কীভাবে ঘটনার মোকাবিলা করা যায়, তা খতিয়ে দেখছে পুরসভার কর্মীরা। টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে যাওয়ায়,জল সরবরাহ বন্ধ থাকে একটা বড় অংশে।বিদ্য়ুৎ বিচ্ছিন্ন হয়ে যায় টালার একাধিক এলাকায়।টালা ট্যাঙ্ক থেকে কলকাতার বিভিন্ন দিকে, ছড়িয়ে রয়েছে পরিশোধিত পানীয় জলের একাধিক পাইপলাইন।সোমবার সকালে, টালা স্টেশনের কাছে, রেললাইনের নিচ দিয়েচলে যাওয়া এমনই একটি পাইপ লাইন ফেটে গিয়ে বিপত্তি ঘটে।সোমবার সকাল ৮টা নাগাদ,প্রথম এলাকাজুড়ে জলমগ্ন পরিস্থিতি চোখে পড়ে স্থানীয়দের।
পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে।পুর কমিশনার স্মিতা পাণ্ডে বলেন, পুরনো পাইপে একটা লিকেজ ছিল, সেটাই। এটা একটা সাপ্লাই পাইপ আছে, বুস্টারে যেটা দেওয়া হয়। আমরা করছি, ব্য়বস্থা করছি। সেশনের নীচ থেকে গেছে, ওটাই ভেঙেছে। রেলের বাউন্ডারির মধ্য়েই আছে। আমরা আর জি করের সাহায্য় নিয়ে, ওঁদের ড্রেনে, কেননা এখান থেকে নেমে ওই পাশে জমে গেছে। তো ওইটাকে ড্রেন করার ব্য়বস্থা করছি।’ পুরনগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, যে পাইপলাইন ফেটেছে, সেটা ব্রিটিশ আমলের পাইপলাইন। যে পাইপলাইটা নষ্ট হয়েছে, সেটার মেরামতি করব। কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন KMC কমিশনারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা ওই নীচে থেকে টার্নেল করে, একটা আরও পাইপলাইন আমরা ওখানে বসাব।
Dilip Ghosh | “কেউ আইনের বিরুদ্ধে গেলে পুলিশের সামনে আসতে হবে…”, মন্তব্য দিলীপের
