দোহা: অবিশ্বাস্য বললেও কম বলা হবে। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্য়াচে দুর্ধর্ষ জয় ছিনিয়ে নিল ভারতীয় এ দল। বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবের সৌজন্যেই ২৫০ রান তাড়া করতে নেমে মাত্র ১৪.২ ওভারে জয়ে লক্ষ্যে পৌঁছে যায় তিলক বর্মার নেতৃত্বাধীন দলটি। আর তার সঙ্গে সঙ্গেই টুর্নামেন্টের সেমিতেও নিজেদের জায়গা পাকা করে নিল ভারতীয় এ দল। পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্য়াচে হার কিছুটা ধাক্কা দিয়েছিল তাঁদের। কিন্তু মঙ্গলবার প্রায় একপেশে লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে দিল ভারতীয় এ দল। এই জয়ের ফলে ৩ ম্যাচে ভারতের সংগ্রহে এখন ৪ পয়েন্ট ও তাদের নেট রান রেটও অনেকটাই বেড়ে গিয়েছে। গ্রুপ ‘বি’-তে পাকিস্তান ও নেপালের মধ্যকার শেষ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, বিশাল নেট রান রেটের সুবাদে ভারতের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গিয়েছে।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহি এ দলের ক্যাপ্টেন। আগের ম্য়াচে ভারত এ দল পাকিস্তান এ দলের বিরুদ্ধে হেরে গিয়েছিল। এই ম্যাচে বড় ব্যবধানে জিতে সেমির টিকিট পাকা করাই ছিল মূল লক্ষ্য। ভারতের বোলিং লাইন আপ যথেষ্ট নিয়ন্ত্রণের সঙ্গে বোলিং করেন। দলের হয়ে সফল বোলার আর্শাদ খান। তিনি তাঁর ১০ ওভারের স্পেলে ৪৩ রান খরচ করে ৪ উইকেট নেন। এছাড়া হর্ষিত রানা ১০ ওভারে ৬৩ রান খরচ করে ১ উইকেট নেন। ১টি করে উইকেট পান সূর্যাংশ, হর্ষ ও শাহবাজ। আমিরশাহির হয়ে শতরানের ইনিংস খেলেন হরপ্রীত সিংহ ভাটিয়া। তিনি ১৪৪ বলে ১৩০ রানের ইনিংস খেলেন। এছাড়া ক্যাপ্টেন বাসিল হামিদ ৩৬ রান করেন। আমিরশাহি এ দল ২৪৯ রান বোর্ডে তুলতে পারে।

 

রান তাড়া করতে নেমেই একপ্রকার বুলডোজার চালানো শুরু করে বৈভব। অভিষেকের ব্যক্তিগত স্কোর যখন ২ বলে ২ রান, তখন ১৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করা হয়ে গিয়েছে বৈভবের। বোঝাই যাচ্ছিল কী পরিমাণ বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিল বিহারের পনেরো বছরের কিশোর। অভিষেক ৫ বলে ১২ রান করে ফেরেন। প্রভসিমরণও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি। তিনি ৩ রান করেন। এরপর রিঙ্কু সিংহকে নিয়ে বাকি সময়টা ক্রিজে থেকে শুধু বল মাঠের বাইরে পাঠাল বৈভব। শেষ পর্যন্ত ২০৪ রানে বৈভব আউট হলেও ১৪.২ ওভার ভারত জিতে যায়। রিঙ্কু ১৯ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *