নয়াদিল্লি : আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ ফিরতে চান শেখ হাসিনা। এই আবহে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমাউন কবীর । সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, “তাঁকে (শেখ হাসিনাকে) কেবল হাতকড়া পরিয়ে অথবা কড়া নজরদারির অধীনেই ফিরিয়ে আনা যেতে পারে।” বাংলাদেশের এই পরিস্থিতিতে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রাক্তন কূটনীতিক বীণা সিক্রি। 

তিনি বললেন, “তিনি (হাসিনা) ফেরার ইচ্ছাপ্রকাশ করার পর থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা আরও বেড়েছে… তাঁর প্রাণনাশের হুমকি থাকা সত্ত্বেও, অন্য যে কোনও জায়গার চেয়ে তিনি নিজের দেশেই মৃত্যুবরণ করাকে শ্রেয় মনে করেন। তিনি ফিরতে চান কারণ তাঁর সমর্থকরাও তা-ই চান, আর তাঁদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে তিনি মনে করেন, এই মুহূর্তে সেটাই প্রয়োজন। গত আড়াই বছরে-প্রথমে মহম্মদ ইউনূসের সময়ে (যাকে জামাত-ই-ইসলামি সমর্থন দিয়েছিল) এবং পরবর্তী সময়ে তারেক রহমানের অধীনে-বাংলাদেশের পরিস্থিতি কেবল আরও খারাপ হয়েছে। অর্থনৈতিকভাবে দেশটি মারাত্মক সঙ্কটে পড়েছে। শেখ হাসিনার শাসনামলে থাকা ৬-৭ শতাংশ বার্ষিক বৃদ্ধির হার এখন আর নেই। বৃদ্ধির হার এখন সেই হারের অর্ধেকেরও কম এবং তা ক্রমাগত কমছে। উচ্চ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের পাশাপাশি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং বেসরকারি বিনিয়োগও প্রায় বন্ধ হয়ে গেছে…।”

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *