ওয়েলিংটন: প্রথম ওয়ান ডে ম্যাচের পর বৃষ্টি বাদ সাধল ভারত বনাম নিউজ়িল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও। সূচি ছিল, ভারতীয় সময় সকাল ৭টায় হবে টস, সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। কিন্তু ওয়েলিংটনে সকাল থেকে বৃষ্টি। পিছিয়ে যায় টস। এক ঘণ্টা পরে, ভারতীয় সময় সকাল ৮টায় হয় টস। সাড়ে আটটা থেকে শুরু হচ্ছে ম্যাচ।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন শুভমন গিল। মেঘলা আবহাওয়া ও স্যাঁতস্যাঁতে পিচের ফায়দা তুলতে চান তিনি। কোন দল খেলছে, সেটাও জানিয়ে দিলেন শুভমন। বলেন, ‘আমরা আগের ম্যাচের একাদশই খেলাচ্ছি।’
ভারতের একাদশ
রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), অক্ষর পটেল, নমন ধীর, অংশুল কম্বোজ, আকিব নবি, গুরনূর ব্রার ও অর্শদীপ সিংহ
নিউজ়িল্যান্ডের একাদশ
উইল ইয়ং, টিম সেইফার্ট, হেনরি নিকোলস, ডারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, কাইল জেমিসন, জেকব ডাফি ও ব্লেয়ার টিকনার
#TeamIndia have won the toss and elect to bowl first in the 2nd ODI at Hnry Stadium, Wellington. Same XI as the first game for 🇮🇳 Live – https://t.co/pxZRYf6dYV #NZvIND https://t.co/6D0MpgXuZh
— BCCI (@BCCI) November 7, 2026
শুভমন টসের পর বলেন, ‘আমরা প্রথমে বল করব। তাতে অবাক হওয়ার কিছু নেই। মেঘলা আবহাওয়া, উইকেট ঢাকা ছিল দুদিন। সেই কারণে এই সিদ্ধান্ত। আমাদের বোলাররা এই পরিস্থিতিতে ভাল করবে বলে আমি আশাবাদী। আমরা বৃষ্টির জন্য বাইরে বেরতেই পারিনি। গতকাল প্র্যাক্টিস বাতিল করতে হয়েছিল। তবে দিন দুয়েক আগে আমরা যে ম্যাচ খেলেছি, সেখানেই সকলে প্রস্তুতি সেরে নিয়েছি। অকল্যান্ড ম্যাচের পর ছেলেদের সঙ্গে আর আলাগা করে কথা হয়নি। ধারাবাহিকতা বজায় রাখাটাই প্রধান শর্ত। অকল্যান্ডে যেরকম খেলেছি, সেটা পারলে এখানেও জিততে পারব বলে আমার বিশ্বাস।’
নিউজ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘এই পরিবেশ পরিস্থিতিতে প্রথমে বল করে নেওয়াটা দারুণ ব্যাপার। তবে আমরা দেখব যাতে যত বেশি সম্ভব স্কোর বোর্ডে তোলা যায়।’
Update – Toss to take place at 3.35 PM local, 8.05 AM IST. Start of play at 4 PM local; 8.30 AM IST #NZvIND
— BCCI (@BCCI) November 7, 2026
