ভারতীয় বোলারদের এই দাপটের সামনে একা কুম্ভ হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনে নামা হেনরি নিকোলস। ৫ উইকেট পড়ার পর গ্লেন ফিলিপসকে সঙ্গী করে পাল্টা লড়াই চালাতে থাকেন তিনি। অবশেষে দলের রান যখন ১০৪-৫ তখন নিজের হাফ সেঞ্চুরি করেন তিনি।

লাঞ্চের পর দলীয় ৭০ রানে পড়ে পরের উইকেট। মাত্র ৫ রানে ফিরে যান টম বান্ডেল। বুমরার বলে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। প্রথম টেস্টে বুমরার এটি তৃতীয় উইকেট।

লাঞ্চের আগে আরও একটি উইকেট হারায় নিউজিল্যান্ড। বুমরার বলে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১ রানেই ড্রেসিংরুমে ফিরে যাব ড্যারেল মিচেল।

প্রথম ওভারেই টম ল্যাথামকে ফিরিয়ে দেন জসপ্রীত বুমরা। শূন্য রানে ক্লিন বোল্ড হন কিউয়ি ওপেনার। ল্যাথামের পরই ডেভন কনওয়েকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন অংশুল কম্বোজ। মাত্র ৪ রানে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। দলীয় ৫১ রানের মাথায় রচিন রবীন্দ্রকে ফিরিয়ে দেন আকাশ দীপ। ১৫ রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রচিন।

বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমেছে শুভমন গিলের ভারত। আজ সকালে টসে জিতে বোলিং নেন ভারতীয় অধিনায়ক। আজ ভারতের প্রথম একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কল, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুড়েল, আকাশ দীপ, অংশুল কম্বোজ, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed