দোহা: রাইজিং স্টারস এশিয়া কাপে (Asia Cup Rising Stars) রবিবার, ২২ নভেম্বর ভারত ও পাকিস্তানের মহারণ। এই ম্যাচ দোহার ওয়েস্ট এন্ড পার্ক স্টেডিয়ামে খেলা হবে। ভারত ও পাকিস্তান, দু’দলই নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। টিম ইন্ডিয়ার জয় ছিল আরও বেশি দাপুটে। তারা নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে দিয়েছিল।

রবিবারের ম্যাচে যে দলই জিতবে, তারা সেমিফাইনালে জায়গা কার্যত নিশ্চিত করে ফেলবে। টিম ইন্ডিয়ার হয়ে বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মার পাশাপাশি তিলক বর্মা, রিঙ্কু সিংহ, হর্ষিত রানাদের মতো বড় তারকাদের দিকেই সকলের নজর থাকবে। অন্যদিকে পাকিস্তানের মাজ সাদাকত এবং সুফিয়ান মুকিমও টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন।

ইন্ডিয়া এ এবং পাকিস্তান এ-র মধ্যে এখনও পর্যন্ত মোট ১৪টি ওয়ান ডে ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ৯ বার ভারতীয় দল জয়ী হয়েছে। 

কখন শুরু হবে ম্যাচ?

রাইজিং স্টারস এশিয়া কাপে ইন্ডিয়া এ বনাম পাকিস্তান এ ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী রবিবার দুপুর ৩.৩০ মিনিটে শুরু হবে।

কোথায় সরাসরি দেখবেন ম্যাচ?

ভারতে এই ম্য়াচ টিভিতে সরাসরি দেখা যাবে Sony Sports Network-এ।

অনলাইন স্ট্রিমিং

মোবাইল ফোনেও দেখা যাবে ম্যাচের লাইভ স্ট্রিমিং। সরাসরি স্ট্রিমিং হবে Sony Liv অ্যাপে।

বৈভব সূর্যবংশী তাণ্ডব চালাবে?

বৈভব সূর্যবংশী নেপালের বিরুদ্ধে ম্যাচে ঝোড়ো ব্যাটিং করতে পারেনি। নেপালের বোলাররা তাকে বড় শট খেলতে দেননি। ১৫ বছর বয়সী বৈভব ৩২ বলে ২৬ রান করে আউট হয়ে যায়। বৈভব সেই ব্যর্থতার পর পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে কি জ্বলে উঠবেন?

অন্যদিকে অভিষেক শর্মা আগের ম্যাচে মাত্র ৫ রান করে আউট হয়ে গিয়েছিলেন, তাঁর কাছ থেকেও এ বার বড় ইনিংসের আশা থাকবে। তিলক বর্মা এবং কুমার কুশাগ্র নেপালের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। পাক বোলারদের বিরুদ্ধে পরীক্ষা তাঁদের। 

হর্ষিত রানার দিকেও নজর

হর্ষিত রানা চোট সারিয়ে দীর্ঘদিন পর ক্রিকেট মাঠে ফিরেছেন। নেপালের বিরুদ্ধে তিনি ৬ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। প্রিন্স যাদব তাঁর চেয়েও বেশি বিধ্বংসী প্রমাণিত হয়েছিলেন, যিনি ৫ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৫ ব্যাটারকে আউট করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে দুই ভারতীয় পেসার কি বল হাতে শাসন করবেন?

আরও পড়ুন: ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *