Last Updated:
Indian Railways: জনশতাব্দী এক্সপ্রেস থেকে নেমে ৭ নম্বর প্ল্যাটফর্মে বসেছিল লোকটা, ব্যস্ত স্টেশনে হঠাৎ তাঁকে দেখেই এগিয়ে এল GRP, পরক্ষণেই যা ঘটল, খড়্গপুরে হঠাৎ হইচই !
খড়গপুর: বুধবার এগারোটা নাগাদ খড়গপুর স্টেশনে এসে পৌঁছেছিল জনশতাব্দী এক্সপ্রেস। সেই ট্রেন থেকেই নামেন রাহুল সোনি নামে এক যাত্রী। স্টেশনেই অপেক্ষা করছিলেন তিনি। গন্তব্য ছিল হাওড়া। এই পর্যন্ত সব আর পাঁচদিনের মতোই ঘটেছিল বুধবারও।
কিন্তু রাহুল সোনি নামের ওই যাত্রী হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই ঘটে গেল এক চরম ঘটনা আর তাতেই মুহূর্তে শোরগোল ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। কী এমন ঘটল যে চোখ কপালে উঠল জিআরপি-র? বুক কেঁপে উঠল আশপাশের যাত্রীদের?
বেলা ১১টা নাগাদ খড়্গপুর স্টেশনে জনশতাব্দী এসে থামতেই সেই ট্রেন থেকে নামা যাত্রীদের মধ্যে আর পাঁচদিনের মতোই হুড়োহুড়ি চোখে পরে। এই সময়ই ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন ওই যাত্রী। সেই সময় খড়গপুর স্টেশনের ৭ ও ৮ নম্বর প্ল্যাটফর্মে টহল দিচ্ছিল রেল পুলিশের জিআরপি। সেই সময় প্ল্যাটফর্মে বসে থাকা ওই যাত্রীকে দেখে সন্দেহ হয় পুলিশের। সন্দেহ হওয়ায় দ্রুত তাঁর দিকে এগিয়ে আসে পুলিশের আধিকারিকরা। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কর্তব্যরত পুলিশকর্মীরা।
🚨 BIG CASH SEIZURE at Kharagpur Railway Station!
GRP reportedly seized a staggering ₹1.40 CRORE in cash from a passenger arriving by Jan Shatabdi Express.
The passenger, identified as Rahul Soni, was allegedly trying to head towards Howrah when officers intercepted him. His bag was reportedly packed with bundles of currency notes! 💰
— Jharkhand Rail Users (@JharkhandRail) November 4, 2026
‘এই ব্যাগের ভিতরে কী রয়েছে?’ জানতে চাওয়া হয় পুলিশের তরফে। পুলিশের এই প্রশ্নের পর ব্যাগ খুলতেই কার্যত চক্ষু চড়কগাছ পুলিশ ও আশপাশের যাত্রী সাধারণের! ব্যাগের ভিতর থেকে বেরিয়ে আসতে থাকে ৫০০ টাকার নোটের একের পর এক বান্ডিল।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ ১ কোটি ৪০ লক্ষ টাকা! এখন প্রশ্ন হল, কোথা থেকে এল এই বিপুল পরিমাণ টাকা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই নগদ অর্থ? উত্তর খুঁজতে তৎক্ষণাৎ জিজ্ঞাসা শুরু করে পুলিশ। এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা বা বড় কোনও চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখছে রেল পুলিশ।
প্রসঙ্গত, রাজ্যের অন্যতম ব্যস্ত স্টেশন খড়্গপুর। প্রতিদিন শয়ে শয়ে লোকাল ও দূরপাল্লার ট্রেনের যাতায়াত এই স্টেশন দিয়ে। হাজার হাজার মানুষ নিয়মিত গন্তব্যে পৌঁছতে এই স্টেশনে আসেন। স্বভাবতই রেলের তরফে বিশেষ নজরদারি চলে। বিনা টিকিটের যাত্রী পাকড়াও থেকে কোনওরকম অপরাধমূলক কাজ এড়াতে সদাসতর্ক থাকেন RPF থেকে GRP। তবে এহেন খড়গপুরের মতো ব্যস্ত স্টেশনেই আচমকা যাত্রীর ব্যাগ থেকে এই ভাবে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।

