মুম্বই: সংস্থার অন্দরে টানাপোড়েন চলছে বেশ কিছু দিন ধরেই। এবার টাটা পরিবারের অন্দরেও কি দ্বন্দ্ব শুরু হল? নোয়েল টাটা সম্পর্কে জিমি নাভাল টাটার মন্তব্যে এমনই জল্পনা শুরু হয়েছে। প্রয়াত রতন টাটার ছোট ভাই জিমি। নোয়েল তাঁদের সৎ ভাই। পিছনের দরজা দিয়ে নোয়েল টাটা সন্সের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছেন বলে অভিযোগ তুললেন জিমি। (TATA Group Crisis)

‘শ্রী রতন টাটা ট্রাস্টে’র অন্যতম দীর্ঘমেয়াদি সদস্য জিমি। ‘টাটা ট্রাস্টসে’র চেয়ারম্যান নোয়েলের দিকে আঙুল তুলেছেন তিনি। পিছনের দরজা দিয়ে পরিবারের লোকজনকে যেভাবে ‘টাটা ট্রাস্টসে’ ঢুকিয়ে নিচ্ছেন নোয়েল, তাতে হোল্ডিং সংস্থা ‘টাটা সন্সে’র উপর দখলদারি কায়েমের চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি। (Jimmy Tata)

আরও পড়ুন: বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন

বাজারে নথিভুক্তিকরণ থেকে নেতৃত্বচয়ন, নোয়েল নেতৃত্বাধীন ‘টাটা ট্রাস্টস’ এবং ‘টাটা সন্সে’র মধ্য়ে বিরোধ চরমে পৌঁছেছে।  সেই আবহে জিমির অবস্থান তুলে ধরেছে ‘ইকনমিক টাইমস’। তারা জানিয়েছে, ‘টাটা ট্রাস্টসে’র ভাইস চেয়ারম্যান বিজয় সিংহকে লেখা চিঠিতে ‘টাটা সন্সে’র আর্টিকল অফ অ্যাসোসিয়েশনে রদবদল ঘটানোর সমালোচনা করেছেন তিনি। এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে সমর্থন জানিয়েছেন যেমন, তেমনই ‘টাটা সন্সে’র বাজারে নথিভুক্তিকরণের কাজও যাতে সম্পন্ন হয়, তার জন্য আহ্বার জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ককে। 

বিজয় জানিয়েছেন, তাঁর সঙ্গেও কথা হয়েছে জিমির। সংঘাত নিয়ে তাঁর অবস্থান জানতে চাওয়া হয়েছিল। সেই মতো লিখিত উত্তরে নিজের অবস্থান জানিয়েছেন জিমি। বিজয় বলেন, “কারও সঙ্গে জড়িয় নন জিমি টাটা। আইনি বিরোধে জড়িত নন কোনও ভাবে। সবচেয়ে পুরনো ট্রাস্টি হিসেবে স্বাধীন ভাবে নিজের মতামত জানিয়েছেন শুধুমাত্র। ‘টাটা ট্রাস্টস’ এবং সংস্থাকে নিয়ে সব খবর রাখেন। তিনি নিজের মতামত জানিয়েছেন।”

বোর্ডের কোনও বৈঠকে জিমি উপস্থিত থাকেন না বলে পাল্টা যুক্তিও উঠে এসেছে। তবে বিজয়ের দাবি, জিমির কাছে সব খবরই পৌঁছে যায়। আজীবন ট্রাস্টি তিনি। বৈঠকে প্রত্যেক ট্রাস্টির উপস্থিতি বাধ্যতামূলকও নয় এক্ষেত্রে। জিমির যে অবস্থান তুলে ধরেছেন বিজয়, তা যদি সত্য হয়, সেক্ষেত্রে ভোটাভুটিতেও বড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের

এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়কে পাঠানো চিঠিতে জিমি লেখেন, ‘সাম্প্রতিক সময়ে টাটার বিভিন্ন ট্রাস্টে বর্তমান চেয়ারম্যানের পরিবারের সদস্যদের ঢোকানো হচ্ছে। এর ফলে ‘টাটা সন্সে’র উপর এমন ভাবে নিয়ন্ত্রণ কায়েম করা হচ্ছে যা ট্রাস্ট গঠনকারীদের ভাবনাতেই ছিল না।একটি ট্রাস্টে পরিবারের একাধিক সদস্যের উপস্থিতি অনভিপ্রেত। কোনও ভাবেই এই ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। কার্যত পিছনের দরজা দিয়ে ‘টাটা সন্সে’র উপর দখলদারি কায়েম করা হচ্ছে’।

নোয়েলের তিন সন্তান—লিয়া, মায়া এবং নেভিলকে টাটার বিভিন্ন ট্রাস্টে অন্তর্ভুক্ত করার দিকেই নোয়েল ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। চিঠিতে জিমি জানিয়েছেন, রতন টাটা এবং দোরাবজী টাটা দু’টি ট্রাস্টের প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্যই ছিল জনকল্যাণ এবং জনগণের সম্পদ রক্ষা। ভারতীয় সংস্কৃতিকে রক্ষা, দারিদ্র দূরীকরণ, জনসেবাই লক্ষ্য ছিল তাঁর  ৮৫ বছর বয়সি জিমির এমন পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ‘রতন টাটা ট্রাস্ট’ এবং ‘দোরাবজী টাটা ট্রাস্ট’ যৌথ ভাবে ‘টাটা সন্সে’ ৫১.৫৪ শতাংশের অংশীদার। সবমিলিয়ে ৬৬ শতাংশের অংশীদার ‘টাটা ট্রাস্টস’।

জিমির ওই চিঠি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি নোয়েল। তবে তাঁর ঘনিষ্ঠ এক এগজিকিউটিভ বলেন, “ওই নথি সব ট্রাস্টির হাতে পৌঁছল না কেন? একজন ট্রাস্টিই কেন কথা বললেন জিমি টাটার সঙ্গে?” জিমি মহারাষ্ট্রের পুণেতে থাকেন। ২০১৬ সালে একটি সাক্ষাৎকারে শত শত চিঠি তুলে ধরেন তিনি, যার মাধ্যমে ট্রাস্টি এবং বোর্ডের সদস্যদের নিজের মতামত জানান। নোয়েলের পর ‘টাটা সন্সে’র দ্বিতীয় বৃহত্তম শেয়ার হোল্ডার জিমি। ৩২৬২টি শেয়ার আছে তাঁর।

যদিও জিমির চিঠি বলে যে নথির কথা বলা হচ্ছে, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞদের একাংশও। ‘ফরচুন ইন্ডিয়া’কে তাঁরা জানিয়েছেন, ওই দাবি গুলির আইনি বৈধতা নেই। নীতি-নিয়মে যে রদবদল নিয়ে আপত্তি তোলা হচ্ছে, তা রতন টাটার আমল থেকে, গত ৩০-৩৫ বছর ধরেই রয়েছে। কারণ সাইরাস মিস্ত্রিকে নিয়ে টানাপোড়েনের সময় রতন টাটাই ওই নীতি চালু করেন, যেখানে ট্রাস্ট মনোনীত সদস্যদের ভেটো ক্ষমতা দেওয়া হয়। ‘টাটা সন্সে’র চেয়ারম্যান সমগ্র টাটা গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করুন, তা চাননি তিনি। বরং দুই সংস্থা সমান্তরাল ভাবে কাজ চালিয়ে যেতে পারে যেতে, সেই ব্যবস্থা করতে চেয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *