কলকাতায় থাকেন, অথচ মেট্রোয় চড়েননি, এমন মানুষের খোঁজ মেলা ভার৷ শহরজুড়ে শাখা-প্রশাখার মতো ছড়িয়ে রয়েছে মেট্রো রুট। মেট্রোয় যাতায়াতের সময় একটি বিষয় নিশ্চয়ই অনেকের চোখে পড়েছে। স্টেশনের প্ল্যাটফর্মের একেবারে ধারে বিছানো থাকে হলুদ রঙের বিশেষ টাইলস। কখনও কি ভেবে দেখেছেন, ঠিক কী কারণে বসানো হয় এই টাইলস? মেঝের সৌন্দর্য বাড়ানো নয়, এর পিছনে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ।

