মুম্বই : ট্রেনের মধ্যে বাজে ভাবে গায়ে হাত দিচ্ছিল সহযাত্রী। প্রতিবাদ করেছিলেন তরুণী। তার জেরেই ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয় ওই তাঁকে। দুর্ঘটনায় একটি হাত খোয়া গিয়েছে ওই তরুণীর। সেই সঙ্গে মাথায় পড়েছে ১৬টি সেলাই। ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের লোকাল ট্রেন। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মুম্বইয়ের লোকাল ট্রেনে ওই তরুণী বোরিভলি থেকে ভিরার পর্যন্ত সফর করছিলেন। নাইগাঁও স্টেশনে তাঁকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তরুণী। পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। এক সহযাত্রীর বিরুদ্ধে গায়ে বাজেভাবে হাত দেওয়ার অভিযোগ এনেছেন তরুণী। ওই অভিযুক্ত সহযাত্রীকেই গ্রেফতার করেছে পুলিশ।
‘৭ কোটি টাকা না দিলে মেরে ফেলব’, অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়েকে হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের
তরুণী পুলিশকে জানিয়েছেন, ওই সহযাত্রী তাঁর গায়ে বাজে ভাবে হাত দিচ্ছিল। রাগের চোটে পায়ের জুতো খুলে তাকে মারেন তরুণী। এরপরই শুরু হয় বচসা। আশপাশের অন্যান্য যাত্রীরা ঝামেলা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ততক্ষণে অভিযুক্ত তরুণীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা শুরু করে। এমনকী নিজের পা থেকে জুতো খুলে তরুণীর দিকে ছুড়ে দেয় অভিযুক্ত। ক্রমশ বাড়তে থাকে ঝামেলা। ট্রেন ততক্ষণে নাইগাঁও স্টেশনে পৌঁছেছে। সেই সময়েই আচমকা তরুণীকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেয় অভিযুক্ত যুবক। ট্রেনের দুটো বগির মাঝে পড়ে যান তরুণী। প্রাণে বেঁচে গেলেও একটি হাত খোয়া গিয়েছে তাঁর। মাথায় গুরুতর চোট পেয়েছেন।
কাশ্মীরে জঙ্গি হামলার দিন নিখোঁজ ২ স্পেশ্যাল পুলিশ অফিসার, উদ্ধার হল গুলিতে ঝাঁঝরা দেহ
ট্রেনের দুটো কোচের মাঝে লাইনে পড়ে গিয়ে কোনওমতে প্ল্যাটফর্মে উঠে আসার চেষ্টা করেন তরুণী। সেই সময়েই ট্রেন ছেড়ে দেয় এবং ট্রেনের চাকায় কাটা পড়ে তরুণীর বাঁ-হাত। মারাত্মক ভাবে জখম হন তিনি। কনুইয়ের কাছে থেকে তরুণীর বাঁ-হা কেটে বাদ দিতে হয়েছে। পাশেই থাকা এক পুলিশ আধিকারিক এবং অন্যান্য যাত্রীরা কোনওমতে তরুণীকে রেললাইন থেকে প্ল্যাটফর্মে তুলে আনেন। ততক্ষণে মারাত্মক ভাবে জখন হয়ে গিয়েছেন তরুণী। স্টেশনের ভিড়, হই-হট্টগোলের সুযোগে সেই সময় পালিয়ে গেলেও কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
