Published at : 22 Nov 2026 03:24 PM (IST)

ওয়েলিংটনে ম্যাচের তৃতীয় দিনে কেএল রাহুল ইতিহাস গড়েছিলেন। প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সবকয়টি SENA দেশে সেঞ্চুরি করেছিলেন রাহুল।

এবার রাহুলের পথই অনুসরণ করে ইতিহাস গড়লেন আরেক ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পন্থ।

চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন পন্থ। একসময় তাঁর এই সিরিজ়ে খেলা নিয়েও সংশয় ছিল।

তবে পন্থ শুধু ফিরলেন না, ফিরলেন একেবারে স্বমেজাজে। ফিরেই কিউয়ি বোলারদের কার্যত শাসন করে শতরান হাঁকালেন পন্থ।

তিনিই এশিয়ার প্রথম কিপার-ব্যাটার হিসাবে সকল SENA দেশে শতরান হাঁকিয়ে ইতিহাস গড়লেন।

সব মিলিয়ে রাহুল, দ্রাবিড়, সচিনদের পর মাত্র ষষ্ঠ ভারতীয় হিসাবে চার দেশে সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে।

প্রথম ইনিংসে কিউয়িদের বিরুদ্ধে পন্থের ব্যাট থেকে ১৫৩ বলে ১২৮ রানের ইনিংস এল।

নিজের এই ইনিংসে মোট ছয়টি ছক্কা মারার সুবাদে গিলক্রিস্ট, ম্যাকালামদের পিছনে ফেলে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানোর মালিকও হয়ে গেলেন পন্থ।

তিনি মোট ১০৮টি ছক্কা হাঁকিয়েছেন টেস্টে। তাঁর সামনে এখন কেবল ১৩৮টি ছয় মারা বেন স্টোকস।

তিনি এই ইনিংসের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন হাজার রানও পূর্ণ করে ফেললেন। ভারতের হয়ে তিনিই টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রানসংগ্রাহক তো বটেই। পাশাপাশি বিশ্বক্রিকেটে আর কোনও কিপার-ব্যাটার টেস্ট চ্যাম্পিয়নশিপে পন্থের থেকে অধিক রান করেননি।
Published at : 22 Nov 2026 03:24 PM (IST)