নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে বিধ্বংসী ইনিংস খেললেন ঋষভ পন্থ।

পাঁচ নম্বরে নেমে ১৫৩ বলে ১২৮ রান করলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার।

২ ঘণ্টা ৪৫ মিনিটের ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা মেরেছেন পন্থ।

টেস্ট ক্রিকেটে এটা পন্থের নবম সেঞ্চুরি। তবে একটি ব্যাপারে বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

উইকেটকিপার-ব্যাটার হিসাবে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়লেন পন্থ।

উইকেটকিপার ব্যাটার হিসাবে ৫৩ টেস্টে ১০৮টি ছক্কা হয়ে গেল পন্থের।

ব্রেন্ডন ম্যাকালামের রেকর্ড ভাঙলেন পন্থ। এতদিন পর্যন্ত উইকেটকিপার ব্যাটার হিসাবে টেস্টে সর্বোচ্চ ১০৭টি ছক্কা ছিল ম্যাকালামের।

এই তালিকায় কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকেও পেরিয়ে গেলেন পন্থ। গিলক্রিস্টের ৯৬ টেস্টে ১০০টি ছক্কা ছিল।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির রয়েছে বেন স্টোকসের। ১২২ ম্যাচে ১৩৮টি ছক্কা মেরেছেন স্টোকস। সেই রেকর্ডও ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে পন্থের সামনে।

ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় দুইয়ে রয়েছেন বীরেন্দ্র সহবাগ। ৯১টি ছক্কা মেরেছেন তিনি। - IANS

ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় দুইয়ে রয়েছেন বীরেন্দ্র সহবাগ। ৯১টি ছক্কা মেরেছেন তিনি। – IANS

Published at : 22 Nov 2026 11:53 AM (IST)

আরও জানুন ক্রিকেট

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *