লখনউ: সকাল সকাল স্কুলবাসে ধাক্কা ট্রাকের। এত জোরে ধাক্কা মারল যে, বাসের পিছনের অংশ একেবারে ভিতরে ঢুকে গেল। কমপক্ষে শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া মিলিয়ে দুর্ঘটনার সময় কমপক্ষে ৫০ জন বাসে সওয়ার ছিলেন। এখনও পর্যন্ত চার পড়ুয়ার মৃত্যুর খবর মিলছে। আহত হয়েছে আরও ২৪ জন পডুয়া। হতাহতের সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা। (Truck Rams School Bus)

মঙ্গলবার সকাল ৬টা নাগাদ উত্তরপ্রদেশের কনৌজের ঠঠিয়ায় এই দুর্ঘটনা ঘটে। লখনউ-আগ্রা এক্সপ্রেসের উপর দাঁড়িয়েছিল ওরিয়েন্টাল পাবলিক স্কুলের বাসটি। ছাত্রছাত্রীদের তাজমহল দেখতে নিয়ে যাওয়া হয়েছিল। ফেরার পথে শৌচাগার ব্যবহারের জন্য মাঝপথে থামানো হয়েছিল বাস। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। (Road Accident News)

আরও পড়ুন: বিমানবন্দরে আটকানো হল ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসকে? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা করার কথা ছিল

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার একপাশে দাঁড়িয়েছিল বাসটি। সেই সময়ই পিছন থেকে বাসটিতে ধাক্কা মারে দুরন্ত গতিতে ছুটে আসা একটি ট্রাক। এত জোরে ধাক্কা মারে যে বাসটির পিছনের অংশ দুমড়ে ভিতরে ঢুকে যায়। বাসের পিছনের দিকে বসেছিলেন বেশ কয়েক জন পড়ুয়া। এখনও পর্যন্ত কমপক্ষে চার পড়ুয়ার মৃত্যুর খবর মিলছে। বাসে সওয়ার ছিলেন স্কুলের আট কর্মী। জখন হয়েছেন তাঁরাও। 

পুলিশ সুপার বিনোদ কুমার জানিয়েছেন, শিক্ষামূলক ভ্রমণে পড়ুয়াদের তাজমহল দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে ফেরার সময়ই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশকর্মী, উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে শিল্প উন্নয়ন বিভাগের কর্মীরা উদ্ধারকার্যে হাত লাগান। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে পড়ুয়াদের নামিয়ে আনেন তাঁরা।” স্থানীয় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চার পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, ওই স্কুলের অধ্যক্ষ এবং অন্যরাও জখম হয়েছেন। কিছুজনের চিকিৎসা হচ্ছে কানপুরে। যাদের চোট অল্পবিস্তর, পরিচর্যার পর ছেড়ে দেওয়া হয়েছে তাদের।

[



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *