কলকাতা: মা হলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। পুত্র সন্তান এল সামান্থা আর রাজ নিদিমোরুর (Raj Nidimoru) সংসারে। ছেলের নাম রেখেছেন দেব নিদিমোরু। নয়নতারা, কিয়ারা আদবানী সহ বহু তারকা শুভেচ্ছা জানিয়েছেন রাজ-সামান্থাকে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে একেবারে ঘরোয়াভাবে রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহ সেরেছিলেন সামান্থা। রাজ আর সামান্থার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন থেকেই ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। তাঁরা নিজেরাও অবশ্য এই সম্পর্কের কথা গোপন করতে চাননি। তবে গত বছরের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সামান্থা জানিয়েছিলেন, নতুন জীবন শুরু করছেন তিনি। কিন্তু জীবন এতটাও স্বপ্নের মতো ছিল না সামান্থার জন্য। তাঁর জীবনে বিচ্ছেদ এসেছে, গিয়েছে খারাপ সময়ও।
বিবাহবিচ্ছেদ, খারাপ সময় গিয়েছে সামান্থার জীবনেও
রাজের সঙ্গে বিয়েই সামান্থার প্রথম বিবাহ নয়। এর আগে নাগা চৈতন্যের (Naga Chaitanya) সঙ্গে বিবাহ-বন্ধনে বাঁধা পড়েছিলেন সামান্থা। ২০১৭ সালে মহা সমারোহে বিয়ে হয়েছিল তাঁদের। তবে নাগা চৈতন্য এবং সামান্থার জীবনে কোনও সন্তান আসেনি। ২০২১ সালে ভেঙে যায় তাঁদের বিয়ে। তাঁদের ২ জনেই সম্মতিতেই এই বিয়ে ভেঙেছিল। তবে একটা ক্ষেত্রে সবার থেকেই আলাদা ছিলেন সামান্থা। তিনি খোরপোশ হিসেবে নাগা চৈতন্যের থেকে একটা পয়সাও নেননি। তিনি জানিয়েছিলেন, কেবলমাত্র এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চান তিনি। শোনা যায়, সামান্থাকে ২০০ কোটি টাকা খোরপোশ হিসেবে দিতে চেয়েছিলেন নাগা চৈতন্য। কিন্তু এক পয়সাও নেননি সামান্থা। পাশাপাশি, তিনি কোনও prenuptial agreement -ও পাননি বলেও সাফ জানিয়ে দিয়েছিলেন সামান্থা।
রাজ-সামান্থার জীবনে নতুন ইনিংস
এরপরে নাগা চৈতন্য এবং সামান্থা নিজের নিজের পথে হেঁটেছেন। কাজ চালিয়ে গিয়েছেন ২ জনেই। শোভিতা ধূলিপালার সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নাগা চৈতন্য। অন্যদিকে রাজের সঙ্গে সম্পর্কে গিয়েছেন সামান্থা। বেশ কিছুটা সময় একসঙ্গে কাটানোর পরে, বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২৫ সালের ডিসেম্বর মাসে রাজের সঙ্গে বিবাহ সারেন সামান্থা। আর ২০২৬ সালে তাঁদের কোলে এল সন্তান। পুত্রসন্তানের বাবা-মা হলেন রাজ আর সামান্থা। তবে শুধু সামান্থা নন, এর আগে বৈবাহিক সম্পর্ক ছিলে রাজেরও। শ্যামলী দে-র সঙ্গে ২০১৫ সালে বিয়ে হয়েছিল রাজের। কিন্তু ২০২২ সালে সেই বৈবাহিক সম্পর্কে দাঁড়ি টানেন রাজ আর শ্যামলী। এরপরেই সামান্থার সঙ্গে শুরু করে নতুন জীবন। খারাপ সময় পেরিয়ে, রাজ এবং সামান্থার জীবনের নতুন ইনিংস শুরু হল আজ থেকে। এবিপি লাইভ বাংলার তরফ থেকে তাঁদের অনেক শুভেচ্ছা।
