চণ্ডীগড়: অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে। ২০১৪ সালের পর ২০২৪ – ফের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তবে শ্রেয়স আইয়ারকে যোগ্য মর্যাদা দেয়নি শাহরুখ খান – জুহি চাওলার দল। বেতন বাড়ানো নিয়ে মতভেদ। কেকেআর ছেড়ে দেন ক্ষুব্ধ শ্রেয়স। তাঁকে লুফে নেয় পঞ্জাব কিংস।

আর পঞ্জাব কিংসের অধিনায়ক হয়েই আইপিএল ফাইনালে তুলেছিলেন প্রীতি জিন্টার দলকে। যদিও স্বপ্নপূরণ হয়নি পঞ্জাব কিংসের। ফাইনালে বিরাট কোহলি – রজত পাতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গিয়েছিল পঞ্জাব কিংস। আইপিএলে ট্রফিহীনই থেকে যায় তারা।

এবার কি পঞ্জাব কিংসের নেতৃত্বও হারাতে চলেছেন শ্রেয়স? বুধবার হার্দিক পাণ্ড্যকে ট্রেডিং মারফত মুম্বই ইন্ডিয়ান্স থেকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে পঞ্জাব কিংস। ১৮ কোটি টাকার বিরাট আর্থিক চুক্তিতে বঢোদরার অলরাউন্ডারকে দলে নিয়েছে পঞ্জাব। তারপরই জোর জল্পনা, শ্রেয়স কি নেতৃত্ব হারাবেন? তাঁকে সরিয়ে কি হার্দিককে অধিনায়ক করবে পঞ্জাব কিংস?

অধিনায়ক হিসাবে আইপিএল জেতার অভিজ্ঞতা রয়েছে হার্দিকের। তিনি দায়িত্ব নিয়ে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন। হার্দিকের সেই অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে থাকবে পঞ্জাব কিংস। 

 

তবে অধিনায়ক হিসাবে হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্সে সময় ভাল কাটেনি। গুজরাত থেকে তাঁকে ফিরিয়েই নেতৃত্বের ভার দিয়েছিল মুম্বই। কিন্তু সাফল্য পাননি। উল্টে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিল মুম্বই ফ্র্যাঞ্চাইজি। 

 

দামের কথা ধরলে, শ্রেয়সকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দেয় পঞ্জাব কিংস। হার্দিক পাবেন ১৮ কোটি টাকা। পাশাপাশি শ্রেয়স এখন ভারতের টি-২০ দলের অধিনায়ক। তাই অনেকেরই মনে হচ্ছে, শ্রেয়সকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার পথে হাঁটবে না পঞ্জাব কিংস।

শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে প্রীতি জিন্টাদের দল?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *