উত্তরপ্রদেশ, গাজিয়াবাদ : মাঝে মাঝে অসুস্থ হয়ে পরছিলেন গাজিয়াবাদের এক ব্যবসায়ী। দু’দিন ছাড়া শরীর খারাপ হচ্ছিল তাঁর। স্বভাবতই নিয়মিত ডাক্তার দেখানো শুরু করেন তিনি। চিকিৎসকের পরামর্শে শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও হয় তাঁর। আর তারপরেই সামনে আসে ভয়ঙ্কর সত্যি। জানা যায়, দীর্ঘদিন ধরে একটু একটু করে বিষ দেওয়া হচ্ছিল ওই ব্যবসায়ীকে। আর এর নেপথ্যে রয়েছেন তাঁরই স্ত্রী। জানা গিয়েছে, ব্যবসায়ীর একটি ৬ কোটি টাজার ট্র্যাভেল এজেন্সি রয়েছে। এছাড়াও তাঁর নামে রয়েছে ২ কোটি টাকা জীবন বিমা। সেদিকেই নজর ছিল অভিযুক্ত মহিলার। আর তাই অনেকদিন ধরে একটু একটু করে সীসা- র সাহায্যে স্বামীকে মেরে ফেলার পরিকল্পনা আঁটছিলেন মহিলা। তবে স্বামীর চিকিৎসা শুরু হতেই স্ত্রীর সব জারিজুরি ফাঁস হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রেণু ভাটনাগর শুধু যে তাঁর স্বামীকেই মেরে ফেলতে চেয়েছিলেন তা নয়। ব্যবসায়ীর সন্তান এবং ভাইপোকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়া পরিকল্পনা ছিল রেণুর। সব সম্পত্তি একা ভোগ করাই ছিল অভিযুক্ত মহিলার একমাত্র লক্ষ্য। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর 

জানা গিয়েছে, সুশীল কুমার ভাটনাগর নামের ওই ব্যবসায়ী প্রায়শই অসুস্থ হয়ে পড়ছিলেন। একই সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সুশীলের ছেলে এবং ভাইপো। ঘনঘন অসুস্থ হওয়ার ফলে সন্দেহ জাগে ব্যবসায়ীর মনে। ডাক্তার দেখাতে চান তিনি। চিকিৎসকের পরামর্শে বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয় তাঁর। রিপোর্ট সামনে আসতেই চোখ কপালে ওঠে সকলের। জানা যায়, সুশীলের শরীরে বিষাক্ত মাত্রায় সীসা উপস্থিত রয়েছে। ‘স্লো পয়জনিং’ করা হচ্ছিল সুশীল কুমার ভাটনাগর নামের ওই ব্যবসায়ীকে। পুলিশে অভিযোগ জানান তিনি। স্ত্রী রেণু এবং তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধেই অভিযোগ আনেন ব্যবসায়ী। পুলিশকে তিনি জানান, এরাই তাঁকে মেরে ফেলার ছক কষছে। গত ২৪ সেপ্টেম্বর পুলিশে অভিযোগ জানান সুশীর। ২ মাস পর, ২৩ নভেম্বর অভিযুক্ত রেণু গ্রেফতার হয়েছেন। পুলিশ সূত্রে খবর, জেরায় রেণু জানিয়েছেন, লোভের বশেই এমন ঘৃণ্য কাজ করেছেন তিনি। আর কে কে এই কাজে যুক্ত তা জানতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। রেণুকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে তদন্তকারীদের তরফে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *