মহারাষ্ট্র, পুণে : রাস্তার ধারে বাস স্টপেজে বাসের জন্য অপেক্ষা করছিলেন কয়েকজন কলেজ পড়ুয়া। দুঃস্বপ্নেও ভাবেননি যে পরমুহূর্তেই তাঁদের সঙ্গে ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক পিষে দিয়েছে তিনজন কলেজ পড়ুয়াকে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। পুণেতে ঘটেছে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। পুনের বোপদেব ঘাট এলাকায় গারওয়া হোটেলের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতির ট্রাকের বলি হয়েছেন তিনজন কলেজ পড়ুয়া। প্রকাশ্যে এসেছে দুর্ঘটনার সময়ের ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ। বুধবার ২৫ নভেম্বর দুপুর ১টা ৩৪ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। 

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ট্রাকের চাকা রাস্তার উপর আচমকাই স্কিড করেছে। অনুমান, নিয়ন্ত্রণ হারানোর ফলেই ট্রাকের ছাকা স্কিড করেছে বা পিছলে গিয়েছে রাস্তার মধ্যে। আর তারপরেই বাস স্টপেজে দাঁড়ানো কলেজ পড়ুয়াদের দিকে ধেয়ে যায় বাসটি। ওভাবে ট্রাকটি আসতে দেখে ছুটে পালানোর চেষ্টাও করেন কলেজ পড়ুয়ারা। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁদের মধ্যেই তিনজনকে পিষে দেয় ওই বেপরোয়া গতির ট্রাক। কলেজ পড়ুয়াদের ওভাবে ধাক্কা মারার পরেও কিন্তু ট্রাকটি থামেনি। একই গতিতে এগোতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থল থেকে চম্পট দেন চালক। অতজনকে ট্রাক দিয়ে পিষে দেওয়ার পরেও থামেননি চালক। উল্টে কলেজ পড়ুয়াদের ওই অবস্থাতেই ফেলে রেখে পালিয়ে গিয়েছেন তিনি। 

ঘনঘন অসুস্থ হচ্ছিলেন ব্যবসায়ী, ডাক্তার দেখাতেই সামনে এল ভয়ঙ্কর সত্যি, এ কী ঘটিয়েছেন তাঁর স্ত্রী 

এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাকটি কেন বেপরোয়া গতিতে এগিয়ে আসছিল, কেন তার চাকা স্কিড করল, কেনই বা ট্রাকটিকে নিয়ন্ত্রণ হারিয়েছিল, সবই জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ট্রাকের চালক মদ্যপ ছিলেন কিনা, ট্রাকে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, স্বাভাবিকের থেকে ট্রাকের গতি কেন বেশি ছিল – সবই খতিয়ে দেখা হচ্ছে। পলাতক ট্রাকচালক এবং ঘাতক ট্রাকের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৫ জন কলেজ পড়ুয়া, জানিয়েছে পুলিশ। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *