আগরতলা।। ১৯১৭ সালে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব শুরু হয়েছিল। পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করে সারা বিশ্বকে মুক্তির পথ দেখিয়াছিলেন মহামতি লেনিন। সেই থেকে প্রতি বছর ৭ নভেম্বর দিনটি নভেম্বর বিপ্লব দিবস হিসাবে পালিত হয়ে যাচ্ছে।

শনিবার যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করা হয় সিপিআইএম রাজ্য দপ্তরে। ১১০তম মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করা হয় এদিন । বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী পবিত্র কর, প্রাক্তন বিধায়ক রতন দাস, অমল চক্রবর্তী , নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা।

উপস্থিত সবাই কাল মার্কস , লেনিন , স্তালিন এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। জিতেন্দ্র চৌধুরী তার বক্তব্যে মহান নভেম্বর বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। সেই সঙ্গে বলেন, বর্তমানে দেশে স্বামীরাচারী ব্যবস্থা চলছে। আর এস এস , বিজেপি নয়া ফেসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে তাদের লড়াই বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *