মুম্বই :  রাজপ্রাসাদ থেকে সোজা মুম্বইয়ের গলিতে! সঙ্গে আবার ‘মাস্টার ব্লাস্টার’ সচিন। রাজকীয় প্রোটোকল, নিরাপত্তার ঘেরাটোপ সব সরিয়ে রেখে মুম্বইয়ের জনপ্রিয় স্ট্রিট-ফুড চেখে দেখলেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। ব্রিটেনের যুবরাজ ও যুবরানি। বাণিজ্যনগরী সফরে তাঁদের সঙ্গী হলেন বিশ্বক্রিকেটের মহাতারকা সচিন। মুম্বইয়ের রাস্তায় একেবারে নক্ষত্র সমাবেশ।  মুম্বইয়ের অলিগলি থেকে খেলেন চটপটা স্ট্রিটফুডও !

সোমবার তিন দিনের ভারত সফরে মুম্বইয়ে পা রেখেছেন প্রিন্স উইলিয়াম ও কেট। আর তাঁদের সফরের শুরুতেই নজর কাড়ল সচিনের সঙ্গে এই বিশেষ সাক্ষাৎ। বলার্ড এস্টেট এলাকায় তিনজনে একসঙ্গে পথ হাঁটলেন। শহরের ঐতিহ্য বুঝিয়ে বললেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। আর মুম্বইয়ের স্বাদই অপূ্র্ণ স্ট্রিটফুড ছাড়া। সচিনের সঙ্গে  উইলিয়াম-কেট চেখে দেখলেন মুম্বইয়ের স্ট্রিট ফুড।  শুধু তাই নয়, স্কুলপড়ুয়াদের সঙ্গে গলি ক্রিকেটে মেতে উঠলেন ব্রিটেনের যুবরাজ ও যুবরানি।  প্রিন্স উইলিয়াম ও কেট। ক্রিকেটের সঙ্গে উইলিয়াম-কেটের পরিচয় অবশ্য নতুন নয়। ২০১৬ সালে ভারত সফরের সময়ও মুম্বইয়ে শিশুদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন তাঁরা। প্রায় দশ বছর পর ফের ভারতে এসে সেই মেজাজ ফিরে পেলেন। আর এবার সঙ্গী স্বয়ং সচিন!

 ভারতে উইলিয়াম-কেট এর আসার উদ্দেশ্য মূলত  Earthshot Prize-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহ দিতে ২০২০ সালে এই উদ্যোগ শুরু করেন প্রিন্স উইলিয়াম। পরিবেশের পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করা পাঁচটি সেরা প্রকল্পকে দেওয়া হয় ১০ লক্ষ পাউন্ড করে পুরস্কার। ১৭ নভেম্বর মুম্বইয়ে বসবে এই আন্তর্জাতিক পুরস্কার বিতরণীর আসর। অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকার পাশাপাশি থাকবেন আন্তর্জাতিক শিল্পীরাও। সঞ্চালনার দায়িত্বে করণ জোহর। পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল এবং ব্রিটিশ ব্যান্ড Take That। ১৮ নভেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে উইলিয়াম ও কেটের। তবে তার আগেই সকলের মন জয় করল  মুম্বইয়ে সচিনের সঙ্গে তাঁদের এই সফর। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *