<p><strong>ওয়েলিংটন:</strong> অকল্যান্ডে প্রথম ওয়ান ডে ম্যাচে পাঁচ উইকেটে বেশ সহজেই ম্যাচ জিতে নেয় ভারত। বিরাট কোহলি সেই ম্যাচে ভারতের সেরা পারফর্মারদের অন্যতম ছিলেন। তাঁর ব্যাট থেকে সেই ম্যাচে ৫১ বলে ৭৪ রানের একটি দুরন্ত ইনিংস আসে। এই অর্ধশতরানের সুবাদে SENA দেশে সর্বাধিক অর্ধশতরান হাঁকানোর মালিক হন কোহলি, কিউয়িদের বিরুদ্ধেও সর্বাধিক ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার নজির গড়েন ‘কিংগ কোহলি’। ওয়ান ডে-তে দলের জয়ে সর্বাধিক অর্ধশতরান হাঁকানোর মালিকও হয়ে যান ভারতের মহাতারকা।</p>
<p>পরের বছর ওয়ান ডে বিশ্বকাপ। পাঁচ ম্যাচের এই ওয়ান ডে সিরিজকে বিশ্বকাপের মহড়া বলে মনে করা হচ্ছে। সেই সিরিজে আপাতত ১-০ এগিয়ে ভারত। আজ ওয়েলিংটনে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড। আজ কী হবে? ফের কি ম্যাজিক দেখাবে কোহলির ব্য়াট?</p>



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *